News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম পর্বে প্রায় পঞ্চাশ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Image

উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম পর্বে প্রায় পঞ্চাশ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোট পর্বে রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৪১২ কোম্পানি প্রায় পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মীকে বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে।

পুলিশ রাজ্যের সীমানা সিল করে দিয়েছে এবং ৫৮ টি বিধানসভা কেন্দ্রে শান্তি বজায় রাখার জন্য কঠোর নজরদারি চলছে। “সর্বোচ্চ মোতায়েন থাকবে মুজাফফরনগর, আলিগড় এবং মিরাটে । শুধুমাত্র মথুরায় ৭৫ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই নির্বাচনী এলাকায় মোট ২১ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। ” হরিয়ানা এবং রাজস্থান উভয় রাজ্যের সীমান্তে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করা হচ্ছে।
এছাড়া ভোটে ভোটকেন্দ্রের দুইশত মিটার ব্যাসার্ধের মধ্যে প্রার্থীদের হোর্ডিং, ব্যানার বা পোস্টার দেখা গেলে তা অবিলম্বে সরিয়ে ফেলারও নির্দেশও জারি করা হয়েছে। নির্বাচনী বুথে যে প্রার্থীরা ব্যানার লাগাবেন তারা আদর্শ আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে বলা হয়েছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাতটি ধাপে ৪০৩ টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে ১০ মার্চ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top