News Flash

  • Home
  • Uncategorized
  • সাপ্তাহিক কারফিউ লাগু থাকছে দিল্লিতে, বেসরকারি অফিস খোলার প্রস্তাবে সায়
Image

সাপ্তাহিক কারফিউ লাগু থাকছে দিল্লিতে, বেসরকারি অফিস খোলার প্রস্তাবে সায়

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): কোভিড-সংক্ৰমণ নিম্নমুখী হতেই বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। দিল্লিতে সপ্তাহ শেষের কারফিউ শিথিল করার সুপারিশ করেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই সম্পর্কিত সুপারিশ দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজলের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু শুক্রবার এ সংক্রান্ত সুপারিশ খারিজ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল। ফলে দিল্লিতে আপাতত লাগু থাকছে সপ্তাহান্তের কারফিউ। বর্তমান পরিস্থিতির গুরুত্বের কথা ভেবে আপাতত সাপ্তাহান্তিক কারফিউ প্রত্যাহার না করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে বেসরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু করার জন্য দিল্লি সরকারের প্রস্তাবে সায় দিয়েছেন তিনি।

কোভিড-সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে দিল্লিতে লাগু করা হয়েছিল সপ্তাহান্তের কারফিউ। শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত দিল্লিতে বলবৎ থাকত সপ্তাহান্তের কারফিউ। কিন্তু, কোভিড-সংক্ৰমণ কমতেই সপ্তাহান্তের কারফিউ তুলে নিতে চেয়েছিল দিল্লি সরকার। পাশাপাশি মার্কেট থেকে জোড়-বিজোড় নীতিও তুলে নেওয়ার পক্ষে সুপারিশ করেছে দিল্লি সরকার। কিন্তু, সপ্তাহান্তের কারফিউ তুলে নেওয়ার বিষয়ে কেজরিওয়ালের সুপারিশ মানলেন না অনিল বাইজল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top