News Flash

  • Home
  • Uncategorized
  • জনপ্রিয়তার নিরিখে বিশ্বের শীর্ষ নেতা ভারতের প্রধানমন্ত্রী
Image

জনপ্রিয়তার নিরিখে বিশ্বের শীর্ষ নেতা ভারতের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জানুয়ারী (হি.স.) : ফের একবার বিশ্বসেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার নিরিখে বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষস্থানেই আছেন ভারতের প্রধানমন্ত্রী ৷ সম্প্রতি দুনিয়ার তাবড় নেতাদের নিয়ে একটি তালিকা প্রকাশিত হয়েছে ৷ আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক মোদিকে পছন্দ করেছেন৷

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তরফে এই সমীক্ষা করা হয়েছিল। তারা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, চলতি বছরের গত ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের, নানা সামাজিক অবস্থানের মানুষের মতামত গ্রহণ করেই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে এও বলা হয়েছে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসাবে নির্বাচিত হননি। এর আগে ২০২০ সালের মে মাসেও তিনি এই তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন। সেই সময় তার জনপ্রিয়তা ছিল ৮৪ শতাংশ। তবে ২০২১ সালের মে মাসে সেই জনপ্রিয়তার হার অনেকটাই কমে যায়, ৬৩ শতাংশে নেমে আসে। ফের ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সবথেকে গ্রহণযোগ্য নেতা হিসাবে শীর্ষ স্থানে উঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সংস্থা সমীক্ষায় বিশ্বের যে ১৩ জন শীর্ষনেতার গ্রহণযোগ্যতার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোদীর পরে মেক্সিকোর আঁন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাডোর ৬৬ শতাংশ, ইতালির মারিও দ্রাঘি ৫০ শতাংশ এবং জাপানের ফুমিও কিশিদা ৪৮ শতাংশ মানুষের পছন্দের তালিকায় রয়েছেন ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রত্যেকে ৪৩ শতাংশ পেয়ে যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থান অধিকার করেছেন ৷ এরপরেই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন । তার গ্রহণযোগ্যতার হার ৪১ শতাংশ। সম্প্রতি ‘পার্টিগেট’ অপবাদ পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২৬ শতাংশ জনপ্রিয়তা পেয়ে একেবারে নিচে ঠাঁই পেয়েছেন ৷

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তরফে জানানো হয়েছে, তারা বর্তমানে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইটালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন ও আমেরিকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের মতো সরকারি শীর্ষ পদাধীকারীদের গ্রহণযোগ্যতার হিসাব রাখে। প্রতিটি দেশে একটি নির্দিষ্ট সংখ্যক জনগণের উপর সাতদিনের সমীক্ষা চালানো হয়। সেখানে তাদের মতামত নিয়ে গড় হিসাব করে এই গ্রহণযোগ্যতার হিসাব করা হয়।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top