News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা, মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা বাড়ালেন প্রিয়াঙ্কা
Image

উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা, মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা বাড়ালেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ভোট আসছে উত্তর প্রদেশে, তার আগে উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা করল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২০ লক্ষ কর্মসংস্থানের, তার মধ্যে ৮ লক্ষ শুধুমাত্র মহিলাদের জন্য। এদিন উত্তর প্রদেশের যুব ইস্তেহারের সূচনা করার পর উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এই ইস্তেহার তৈরির আগে উত্তর প্রদেশের যুব প্রজন্মের সঙ্গে আমরা কথা বলেছি, কর্মসংস্থানের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।” কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, “আমাদের বিশ্বাস হল ভারতের এখন নতুন সংস্করণের প্রয়োজন। বিজেপির সংস্করণ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা বাড়িয়েছেন প্রিয়াঙ্কা। কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে ইস্তেহার প্রকাশের কর্মসূচিতে তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? তার উত্তরে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আপনি কি অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন?’’ প্রিয়াঙ্কার এই কথাতেই জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে তা হলে তিনিই কি উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ?

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top