News Flash

  • Home
  • Uncategorized
  • Dilip Ghosh: কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল, মানতে আপত্তি নেই : দিলীপ ঘোষ
Image

Dilip Ghosh: কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল, মানতে আপত্তি নেই : দিলীপ ঘোষ

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.): কলকাতা পুরভোটে বিজেপির ফলাফল নিয়ে খুব অসন্তুষ্ট নন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু কার্যত মেনে নিয়েছেন, ‘কলকাতা নিয়ে বিজেপি-র আশা ছিল না। কলকাতার সংগঠন দুর্বল ছিল। এটা মেনে নিতে বাধা নেই।” কলকাতা পুরভোটে গত বছরের তুলনায় ভোট কমেছে বিজেপি-র, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।পুরভোট প্রসঙ্গে শুক্রবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, ‘কলকাতা নিয়ে বিজেপি-র আশা ছিল না। কলকাতার সংগঠন দুর্বল ছিল।” একইসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘রাজ্যের অন্যান্য জেলায় বিজেপি-র সংগঠন অনেক ভাল। রাজ্যের বাকি অংশে পুরভোট তেমন হবে না।” এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ”বিধানসভার থেকে বেশি ভোট পড়েছে পুরভোটে, আজগুবি ব্যাপার। তা বলে বাকি পুরসভায় কলকাতার মতো ভোট হবে, তা ভাববেন না। জেলাতে আমাদের সংগঠন শক্তিশালী।” প্রসঙ্গত, কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিজেপি, কংগ্রেস ও বামেরা।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top