News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার বিদেশ সফর আবার খারিজ করল মোদী সরকার
Image

মমতার বিদেশ সফর আবার খারিজ করল মোদী সরকার

কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপাল সফরে অনুমতি দিল না কেন্দ্র। তবে আনুষ্ঠানিকভাবে নবান্ন বা তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, সে দেশের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন তৃণমূলনেত্রীকে। এরপর বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে? এর উত্তর দেয় নবান্ন। কিন্তু শোনা যাচ্ছে, তার পর মমতাকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগে মমতাকে চিন এবং ইটালি সফরেও অনুমতি দেওয়া হয়নি। গত সেপ্টেম্বরে রোম সফরের অনুমতি না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন , ‘‘প্রধানমন্ত্রী বিদেশ গেলেন, অথচ আমাকে কেন যেতে যেওয়া হল না?’’ এর পর তিনি বলেন, ‘‘আমাকে হিংসে করে বলেই আটকানো হল।’’রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, চিনের ‘কার্যত অঙ্গরাজ্য’ হয়ে গিয়েছে নেপাল। বেজিয়েংর প্ররোচনায় নয়াদিল্লির সঙ্গে জমি বিবাদেও কাঠমান্ডু জড়িয়েছে। লাদাখে সঙ্ঘাত এবং তার পরে ‘টিকটক’, ‘পাবজি’ ব্যান করার মধ্যে দিয়ে চিনের সঙ্গে সম্পর্কের ‘অবনতি’ হয়েছে ভারতের। যে কারণেই সম্ভবত মমতাকে নেপাল সফরের অনুমতি দেওয়া হল না।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top