News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool : শনিবার পুরভোটে তৃণমূল প্রার্থীদের প্রশিক্ষণ শিবির
Image

Trinamool : শনিবার পুরভোটে তৃণমূল প্রার্থীদের প্রশিক্ষণ শিবির

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : শনিবার পুরভোটে তৃণমূল প্রার্থীদের প্রশিক্ষণ শিবির বসবে দক্ষিণ কলকাতায় হাজরা রোডে মহারাষ্ট্র নিবাসে।

এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ অনেক। যাঁরা কখনও অন্য কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁদের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাভিত্তিক উন্নয়নের খতিয়ান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরে প্রত্যেক প্রার্থী ভোটারদের কাছে পৌঁছে যাবেন। এবং কেন্দ্রীয় নীতির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কীভাবে নাভিশ্বাস উঠেছে তা তুলে ধরতে বলা হবে বৈঠকে।

ওয়ার্ডের পাড়া ধরে উন্নয়নের খতিয়ান তুলে কীভাবে ইতিবাচক প্রচার করা যায় তা বুঝিয়ে দেওয়া হবে প্রার্থীদের। জনসংযোগে জোর দিতে চায় নেতৃত্ব। সেই বিষয়ও বুঝিয়ে দেওয়া হবে প্রার্থীদের। বিরোধীদের চক্রান্তে পা না দিয়ে ঝামেলা এড়িয়ে প্রচারে ঝড় তুলতে এবং স্থানীয় নামী ব্যক্তিত্বকে পাশে পেতে কীভাবে ঝাঁপাতে হবে তা-ও বলা হবে ওই বৈঠকে। প্রস্তাবিত বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সবভারতায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী বোর্ডের পুর প্রশাসকমণ্ডলীর প্রধান বর্তমানে প্রার্থী ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার-সহ নেতাদের থাকার কথা। থাকতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার দলের সভাপতি দেবাশিস কুমার। উত্তর কলকাতার দলের সভাপতি তাপস রায়ও বৈঠকে থাকবেন।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top