News Flash

  • Home
  • Uncategorized
  • cyclone: ঘূর্ণিঝড় আতঙ্কে বিশাখাপত্তনমে ৬৫টি ট্রেন বাতিল, বন্ধ থাকছে সমস্ত স্কুল
Image

cyclone: ঘূর্ণিঝড় আতঙ্কে বিশাখাপত্তনমে ৬৫টি ট্রেন বাতিল, বন্ধ থাকছে সমস্ত স্কুল

বিশাখাপত্তনম, ৩ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আতঙ্কে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলা থেকে বাতিল করা হচ্ছে প্রায় ৬৫টি ট্রেন। শুক্রবার পূর্ব উপকূল রেলের ওয়াল্টেয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এ কে ত্রিপাঠি বলেছেন, ৩ ও ৪ ডিসেম্বর বিশাখাপত্তনম জেলা থেকে বাতিল করা হচ্ছে প্রায় ৬৫টি ট্রেন। পাশাপাশি ঘূর্ণিঝড়ের আতঙ্কে বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম জেলায় শুক্রবার ও শনিবার বন্ধ থাকছে সমস্ত স্কুল। বিশাখাপত্তনমে জেলা কালেক্টর মল্লিকার্জুনা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ ও ৪ ডিসেম্বর বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম জেলায় বন্ধ থাকবে সমস্ত স্কুল।
আগামী ১২ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শনিবার সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর-অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় পৌঁছে যেতে পারে। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগের ঝড় এবং দমকা হাওয়া এর পর উত্তর এবং উত্তর-পূর্ব অভিমুখে বাঁক নিতে পারে। আন্দামান দ্বীপপুঞ্জের অদূরের তৈরি হওয়া নিম্নচাপ বলয় বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। গত ছ’ঘণ্টায় তা গড়ে ৩২ কিলোমিটার গতিবেগে পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। শুক্রবার সকালে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল বঙ্গোপসাগরের গভীরে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, ওডিশার গোপালপুর সৈকত থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top