News Flash

  • Home
  • Uncategorized
  • সাসপেনশন প্রত্যাহার চেয়ে অনড় বিরোধীরা, ধর্ণা বরখাস্ত সাংসদদের
Image

সাসপেনশন প্রত্যাহার চেয়ে অনড় বিরোধীরা, ধর্ণা বরখাস্ত সাংসদদের

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ১২ জন সংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বুধবারও অনড় বিরোধীরা। এই ইস্যুতে বুধবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী সাংসদরা। বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর প্রমুখ। এদিকে, এদিন সকালেই গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূলের দোলা সেন, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী-সহ ১২ জন সাংসদ। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।
বিগত দু’দিনের মতো বুধবারও নানা ইস্যুতে উত্তাল হল সংসদের উভয়কক্ষ। বিরোধীদের হাঙ্গামার জেরে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। লোকসভায় এদিন কৃষকদের মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রশ্নোত্তর পর্বের সময় বিরোধীরা স্লোগান তোলেন ‘আমরা বিচার চাই’। ফলে লোকসভাতেও হইচই হয়। ওয়াকআউট করেন কংগ্রেস ও ডিএমকে সাংসদরা।

এদিন সংসদের বাইরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেছেন, “সাংসদদের সাসপেন্ড করা সংখ্যাগরিষ্ঠতার ঔদ্ধত্যের পরিচয় দেয়। তাঁরা বিরোধী দলে যখন ছিল, তখন নিজেরাও সংসদের কার্যক্রমও ব্যাহত করত। যতদিন না ন্যায়বিচার হবে, ততদিন আমরা আমাদের ধর্ণা চালিয়ে যাব।” কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “কেন্দ্রকে বুঝতে হবে, এই দেশে অন্যদের কথাও শুনতে হয়। সংসদ বিতর্ক ও আলোচনার জন্য।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top