News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নির্বাচনে উত্সবের মেজাজ হারিয়ে গেছে, বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক সুদীপের
Image

ত্রিপুরায় নির্বাচনে উত্সবের মেজাজ হারিয়ে গেছে, বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক সুদীপের

আগরতলা, ২৩ নভেম্বর (হি. স.) : আবারও বিস্ফোরক মন্তব্য করে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিলেন প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় উত্সবের মেজাজ এখন আর দেখা যাচ্ছে না৷ সর্বত্রই শুধু হামলা-হুজ্জুতি৷ আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই আক্ষেপ করেন তিনি৷ বিধায়ক আশীষ কুমার সাহাকে পাশে বসিয়ে তিনি দাবি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী৷ মুখ্যমন্ত্রী সন্ত্রাস নিয়ে নিরবতা অবলম্বন করছেন বলে তীব্র সমালোচনা করেন সুদীপ বর্মণ৷ তবে, সন্ত্রাসের পেছনে সরকার পরিবর্তন হওয়ার পর জামা পাল্টানো সিপিএম ক্যাডারদের দায়ী করেছেন তিনি৷ তাঁর সাফ কথা, দুর্দিনে যে বিজেপি কর্মীরা প্রাণ দিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন, বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তাঁরাই আজ মার খাচ্ছেন৷ তবে, সন্ত্রাসের পেছনে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের ছায়াজোট রয়েছে মানতে রাজি নন তিনি৷ তাঁর মতে, সন্ত্রাস নিয়ে ছায়াজোটের গল্প রাজনৈতিক মন্তব্য৷

এদিন তিনি বলেন, অতীতে ত্রিপুরায় উত্সবের মেজাজে ভোট হয়েছে৷ কিন্ত, এখন সেই মেজাজ দেখা যাচ্ছে না৷ তাঁর মতে, এখন শুধুই হামলা-হুজ্জুতি, বাড়িঘর ভাংচুরের ঘটনার চাক্ষুস করছি আমরা৷ তাঁর দাবি, নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় সন্ত্রাসের ঘটনায় সারা দেশে বিজেপিকে কলঙ্কিত করেছে৷ অথচ, রাজ্যে বিজেপি কাউকেই সন্ত্রাস করার জন্য বলে দেয়নি৷ তিনি জোট গলায় বলেন, সন্ত্রাস যারা করছেন তাঁরা বিজেপি কার্যকর্তা নন৷ ত্রিপুরায় ক্ষমতা পরিবর্তন হওয়ার কট্টর বামপন্থী জামা পাল্টে বিজেপিতে নাম যোগ দিয়েছিলেন তাঁরাই হামলা-হুজ্জুতি করছেন৷ তাঁর আক্ষেপ, জীবন বাজি রেখে বিজেপির জন্য লড়াই করেছেন, তাঁরা আজ ওই বাম সন্ত্রাসীদের হাতে মার খাচ্ছেন৷ তাঁর দাবি, পুর নির্বাচনের আগেই ওই বাম সন্ত্রাসীদের তালিকা তৈরী হয়েছিল৷ কিন্ত অবাক করার বিষয়, তাঁরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছেন৷ বিজেপিকে বদনাম করছেন৷

এ-সমস্ত কিছুর জন্য সুদীপবাবু আজ মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন৷ সাথে তিনি বিজেপি প্রদেশ শীর্ষ নেতৃত্বদেরও একহাত নিয়েছেন৷ তিনি বলেন, বাম আমলের কুখ্যাত গুন্ডারা এখন বিজেপির চোখের মণি হয়েছেন৷ অথচ, দুর্দিনের সাথী যারা রাগ, অভিমান করে দুরে চলে গেছেন, তাঁদের ফিরিয়ে আনার প্রয়োজন বোধ করছেন না৷ তাঁর দাবি, পরিস্থিতি ভয়াবহতা বুঝতে পারছেন না বিজেপি নেতৃত্ব৷ কিন্ত, যেদিন বুঝবেন সেদিন অনেক দেরি হয়ে যাবে৷

এদিন তিনি অভিযোগ করেন, দল এডিসি নির্বাচনে তাঁর সাথে দুরত্ব রেখেছে৷ পুর নির্বাচনেও তাঁকে ডাকেনি দল৷ তাই, এককভাবে মানুষের স্বার্থে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন, জানান তিনি৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য সরাসরি এদিন তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন৷ তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে রয়েছে৷ কিন্ত, সেই দায়িত্ব তিনি সঠিক পালন করছেন না৷ সন্ত্রাসের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রী কোন বক্তব্য রাখছেন না৷ তবে, আমরা সন্ত্রাস বরদাস্ত করব না৷ পথে নেমে সন্ত্রাস রুখবই, হুঙ্কার দেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top