News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ
Image

অবশেষে ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স) : দিল্লিতে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে রাজি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ত্রিপুরা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তৃণমূলের প্রতিনিধিদের সময় দিয়েছেন।সোমবার বিকেলে অমিত দিল্লির বাসভবনে হবে এই বৈঠক। সোমবার সকালেই ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অমিতের সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। কিন্তু তিনি তৃণমূল সাংসদদের দেখা করার সময় দেননি বলে জানা গিয়েছে। এর পর সাংসদরা অমিতের দফতরের বাইরে বসে পড়েন এবং বিক্ষোভ দেখান।

প্রসঙ্গত, তৃণমূল কর্মীদের উপর ত্রিপুরা পুলিশ নৃশংস অত্যাচারের প্রতিবাদে বিপ্লব দেব সরকারের পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে সোমবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখা না পেয়ে শেষমেশ নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনেই ধরনায় বসে পড়েন তৃণমূল সাংসদরা। এমন হাই সিকিউরিটি জোনে সাংসদরা ধরনায় বসে পড়ায় ছুটে যান পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। তৃণমূল সাংসদদের বুঝিয়ে তাঁদের ধরনা তোলার আবেদন জানান। কিন্তু অমিত শাহের সঙ্গে দেখা না করে সেখান থেকে কেউ নড়বেন না বলে জানিয়ে দেন তৃণমূল সাংসদরা।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top