News Flash

  • Home
  • Uncategorized
  • President : ত্রিপুরায় দলীয় নেতা কর্মীদের উপর হামলা, রাষ্ট্রপতির দরবারে যাচ্ছে তৃণমূল, দেখা করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও
Image

President : ত্রিপুরায় দলীয় নেতা কর্মীদের উপর হামলা, রাষ্ট্রপতির দরবারে যাচ্ছে তৃণমূল, দেখা করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও

নয়াদিল্লি-কলকাতা, ২১ নভেম্বর (হি. স.)৷৷ তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারিতে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে এবার রাষ্ট্রপতির দরবারে যাচ্ছে তৃণমূল৷ দলীয় সূত্রে খবর, সোমবারই রাইসিনা হিলসে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিস্তারিত জানাবেন সাংসদরা৷ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন তৃণমূলের প্রতিনিধিদল৷ শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ রাতের মধ্যেই সব সাংসদ দিল্লিতে পৌঁছচ্ছেন৷


দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরার কর্মসূচির আগে তুমুল শোরগোল তৃণমূলের অন্দরে৷ পুরভোটের আগে তৃণমূলের প্রচার নিয়ে একাধিক অভিযোগে উত্তপ্ত ত্রিপুরা৷ খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে৷ এই এবিষয়ে সোমবারই রাইসিনা হিলসে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিস্তারিত জানাবেন সাংসদরা৷ তাই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ রাতের মধ্যেই সব সাংসদ দিল্লিতে পৌঁছচ্ছেন৷


এদিকে, রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন তৃণমূলের প্রতিনিধিদল৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে বলে খবর৷ দলীয় নেতৃত্বের দাবি ত্রিপুরায় চরম সন্ত্রাস চলছে৷ দলের নেতা কর্মীদের উপর হামলা চলছে৷ হামলার শিকার হচ্ছেন তৃণমূলেরই লোকজন৷ আবার তৃণমূলেরই বিরুদ্ধে মামলা করা হচ্ছে৷ এনিয়ে এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন ১৫জন তৃণমূল সাংসদ৷ এমনকী দলীয় নেতৃত্ব সোমবার সকাল থেকে দিল্লিতে ধরনার বসারও পরিকল্পনা নিচ্ছেন৷


অন্যদিকে, সোমবার ৩ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধায়৷ তাঁর উপস্থিতিতে সায়নী ইস্যু ঘিরে রাজধানী শহর যে বেশ উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য৷ এদিকে, সন্ধের পর ফের নতুন করে অশান্তি শুরু হয় আগরতলায়৷ তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে এক তৃণমূল সমর্থক ব্যাপক জখম হন৷ রাতভর এমনই অশান্ত পরিস্থিতি থাকবে বলে আশঙ্কা তৃণমূলের৷ ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ নেতারা৷ টুইটে সেই ক্ষোভপ্রকাশ করেছেন কুণাল ঘোষ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top