News Flash

  • Home
  • বিদেশ
  • Voting workers : পুর ও নগর সংস্থা নির্বাচনে ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু
Image

Voting workers : পুর ও নগর সংস্থা নির্বাচনে ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ পুর ও নগর নির্বাচনে ভোট কর্মীদের আজ থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে৷ দুই দিন ধরে ওই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিত ভট্টাচার্য৷ এদিকে, পুর নিগম এলাকায় ২৭০০ জন ভোট কর্মী ভোট দেওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক অসীম সাহা৷


আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর ও নগর সংস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ২৮ নভেম্বর ফলাফল ঘোষণা হবে৷ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি জোর কদমে চলছে৷ বিভিন্ন স্থানে ইতিমধ্যে ইভিএম কমিশনিং-র কাজ শুরু হয়ে গেছে৷ আগরতলা পুর নিগম নির্বাচনে ইভিএম কমিশনিং হয়ে গেছে৷ ভোট কর্মীদের মহড়াও সম্পন্ন হয়েছে৷
আজ সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, ১৯ এবং ২০ নভেম্বর সারা ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ করা হবে৷ ভোট দিতে ইচ্ছুক কর্মীরা ইতিমধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানিয়েছেন৷ তাঁদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাঁর কথায়, আগরতলায় পুর নিগম নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে৷ প্রায় ২৭০০ ভোট কর্মী ভোট দিতে ইচ্ছা প্রকাশ করেছেন৷ দুইদিনে তাঁদের ভোট গ্রহণ করা হবে৷
তিনি জানান, ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন৷ সমস্ত নিয়ম মেনেই ভোট কর্মীদের ভোট গ্রহণ করা হচ্ছে৷

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top