News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কৃষকদের প্রচেষ্টা ফলপ্রসূ, বিজেপিকে নিশ্চিহ্ন করবেন অন্নদাতারা : অখিলেশ যাদব
Image

কৃষকদের প্রচেষ্টা ফলপ্রসূ, বিজেপিকে নিশ্চিহ্ন করবেন অন্নদাতারা : অখিলেশ যাদব

লখনউ, ১৯ নভেম্বর (হি.স.): তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে অন্য নজরে দেখছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের মতে, ভোটের জন্য আইন প্রত্যাহার করা হয়েছে, কারণ ভোট নিয়ে সরকার ভীত। কৃষি বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে শুক্রবার অখিলেশ যাদব বলেছেন, “কৃষকদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। অহঙ্কারের পরাজয় হয়েছে এবং কৃষকদের ও গণতন্ত্রের জয় হয়েছে। আগামী নির্বাচনে জনগণ তাঁদের (কেন্দ্র) ক্ষমা করবে না। এই মিথ্যা ক্ষমা চাওয়া কাজে দেবে না। যারা ক্ষমা চেয়েছেন তাঁদেরও রাজনীতি থেকে চিরতরে সরে যাওয়া উচিত।”

অখিলেশ যাদব আরও বলেছেন, “কৃষকরা ক্ষমা করবে না এবং বিজেপিকে নিশ্চিহ্ন করবে… ভোটের জন্য আইন প্রত্যাহার করা হয়েছে, কারণ সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। তাঁরা যদি ভোটের পর এই ধরনের আইন ফিরিয়ে আনে? তাঁরা কৃষকদের কথা ভাবছে না; প্রতিটি স্তরে তাঁদের অপমান করা হয়েছে। বিজেপি কি ক্ষমা চাইবে?”

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top