News Flash

  • Home
  • বিনোদন
  • Rape victim is seven months pregnant : ধর্ষিতা যুবতী সাতমাসের গর্ভবতী, থানায় মামলা, অভিযুক্ত পলাতক
Image

Rape victim is seven months pregnant : ধর্ষিতা যুবতী সাতমাসের গর্ভবতী, থানায় মামলা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ধর্ষণের শিকার যুবতী সাত মাসের গর্ভবতী৷ অভিযুক্ত এলাকার যুবক৷ ঘটনাটি ঘটেছে আর কে পুর থানার অধীন রবিদাস কলোনীতে৷ পুলিশ অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেপ্তার করতে খোঁজ খবর করছে৷ কিন্তু, সে পলাতক৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, রবিদাস কলোনী এলাকার দুলাল মিয়া সাত মাস আগে এলাকার এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ মেয়েটিকে প্রাণে মারার হুমকি দেওয়ায় মেয়েটি বিষয়টি প্রথমে বাড়ির লোকজনকে জানায়নি৷ পরে মেয়েটের শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে৷ ধীরে ধীরে সাত মাস গড়িয়ে গেছে৷ মেয়ের গর্ভে সন্তান বড় হতে থাকে৷ প্রতিবেশীরা নানা প্রশ্ণ তুলতে থাকে৷


অবশেষে প্রতিবেশীরা গোটা ঘটনা জানতে পেরে অভিযুক্ত দুলাল মিয়ার বাড়িতে যায় এবং ওই যুবতীকে সামজিক স্বীকৃতি দেওয়ার কথা বলে৷ কিন্তু, তাতে দুলাল মিয়ার পরিবার রাজি হয়নি উল্টো প্রতিবেশীদের উপর হামলা চালায়৷ বাধ্য হয়ে প্রতিবেশীরা একজোট হয়ে আর কে পুর মহিলা থানায় গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷ তারপর পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেপ্তার করতে বাড়িতে গিয়েছিল৷ কিন্তু, সে পালিয়ে আত্মগোপন করেছে৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top