News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • গান্ধীজীর মুসলিমপ্রীতির সমালোচনায় তথাগত রায়
Image

গান্ধীজীর মুসলিমপ্রীতির সমালোচনায় তথাগত রায়

কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : “গান্ধীজির যত অহিংসার বাণী ছিল শুধু হিন্দুদের জন্য। মালাবারের (১৯২১) বা নোয়াখালির (১৯৪৬) হিন্দু গণহত্যার ব্যাপারেও তিনি মুসলমানদের নিন্দা করতে অস্বীকার করেছিলেন।“

সোমবার টুইটারে এই মন্তব্য করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি লিখেছেন, “শিয়ালদার শ্রদ্ধানন্দ পার্ক আমরা সবাই চিনি। কিন্তু যে মহাপুরুষের নাম এই পার্কের নামকরণ হয়েছিল তাঁর কথা ক’জন জানি? স্বামী শ্রদ্ধানন্দ ছিলেন আর্য সমাজের পুরোধা, ‘শুদ্ধি’ আন্দোলনের স্রষ্টা, যার মাধ্যমে ধর্মান্তরিত হিন্দুদের হিন্দুসমাজে ফিরিয়ে আনবার এক প্রথা তিনি প্রবর্তন করেছিলেন। এই ভাবে উত্তরপ্রদেশের মালকান রাজপূত সম্প্রদায়ের ১,৬৩,০০০ ধর্মান্তরিত হিন্দুদের তিনি হিন্দুসমাজে ফিরিয়ে এনেছিলেন।

সত্তর বছর বয়সে যখন তিনি রোগশয্যায় শায়িত ছিলেন তখন আবদুল রশিদ নামক এক আততায়ী তাকে গুলি করে হত্যা করে। আশ্চর্যের বিষয়, গান্ধীজি এই রশিদকে ‘আমার প্রিয় ভাই’ বলে সম্বোধন করতেন এবং তার এই কুকীর্তির নিন্দা করতে অস্বীকার করেছিলেন। কিন্তু একই সময় যখন বিপ্লবী গোপীনাথ সাহা এক ইংরেজ রাজপুরুষকে গুলি করে মারেন তখন তাঁর সপক্ষে গান্ধীজি একটি কথাও বলেন নি।“

প্রসঙ্গত, স্বামী শ্রদ্ধানন্দ (২২ ফেব্রুয়ারি ১৮৫৬ – ২৩ ডিসেম্বর ১৯২৬), একমাত্র হিন্দু সন্ন্যাসী যিনি জাতীয় সংহতি এবং বৈদিক ধর্মের জন্য প্রধান জামে মসজিদের মিনার থেকে বিশাল জনসভায় ভাষণ দেন, বেদমন্ত্র পাঠের মাধ্যমে তাঁর বক্তৃতা শুরু করেন। তিনি হিন্দী এবং উর্দু উভয় ভাষায় ধর্মীয় বিষয়ে লিখেছেন। তিনি দুটি ভাষায় সংবাদপত্রও প্রকাশ করেছিলেন। তিনি দেবনাগরী লিপিতে হিন্দি প্রচার করেন, দরিদ্রদের সাহায্য এবং নারী শিক্ষার উন্নতি করেন। ১৯২৩ সালের মধ্যে, তিনি সামাজিক অঙ্গন ত্যাগ করেন এবং পূর্ববর্তী শুদ্ধি আন্দোলনের (হিন্দু ধর্মে পুনরায় ধর্মান্তরন) কাজে নিবিষ্ট হন, যার কারণে তিনি হিন্দুধর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হন। ১৯২২ সালে, ড. আম্বেদকর শ্রদ্ধানন্দকে “অস্পৃশ্যদের মাঝে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আন্তরিক বীরপুরুষ” বলে অভিহিত করেছিলেন।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top