News Flash

  • Home
  • বিনোদন
  • বায়ুদূষণ রুখতে লকডাউনেও প্রস্তুত, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি সরকার
Image

বায়ুদূষণ রুখতে লকডাউনেও প্রস্তুত, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি সরকার

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ফিরতে পারে লকডাউনের স্মৃতি। এবার করোনা নয়, লকডাউন লাগু হতে পারে বায়ুদূষণের জন্য। সোমবার সুপ্রিম কোর্টে দিল্লির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে সম্পূর্ণ লকডাউন লাগু করতেও প্রস্তুত রয়েছে সরকার। পাশাপাশি শীর্ষ আদালতে দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় রাজধানী ক্ষেত্র (এনসিআর) এবং প্রতিবেশী রাজ্যগুলিতেও লকডাউন লাগু হলে তা অর্থবহ হবে।
দিল্লির বাতাসে দূষণের মাত্রা কমাতে সরকারকে কড়া পদক্ষেপ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। তারপর সোমবার হলফনামা দিয়ে দিল্লি সরকার জানিয়েছে, বায়ুদূষণ ঠেকাতে সম্পূর্ণ লকডাউন লাগু করতে প্রস্তুত রয়েছেন তাঁরা। হলফনামায় আরও জানানো হয়েছে, যদি কেন্দ্রীয় সরকার অথবা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এনসিআর ও প্রতিবেশী রাজ্যে এমন পদক্ষেপ করতে বলা হয়, তাহলে দিল্লি সরকারও কড়া পদক্ষেপ করতে রাজি রয়েছে।

দীপাবলির পর থেকে অদ্ভুত দূষণের কবলে রাজধানী দিল্লি। গত সপ্তাহেই দিল্লিতে বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। দূষণ ঠেকাতে লকডাউনেরও পরামর্শ দেওয়া হয়। এরপর সোমবার দিল্লি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে জানিয়ে দেওয়া হল, দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে সম্পূর্ণ লকডাউন লাগু করতে প্রস্তুত রয়েছে সরকার।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top