News Flash

  • Home
  • Uncategorized
  • Nawab has tarnished : পরিবারের ভাবমূর্তি নষ্ট করেছেন নবাব, মানহানির মামলা দায়ের সমীরের বাবার
Image

Nawab has tarnished : পরিবারের ভাবমূর্তি নষ্ট করেছেন নবাব, মানহানির মামলা দায়ের সমীরের বাবার

মুম্বই, ৭ নভেম্বর (হি.স) : এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন আরিয়ান-মামলার প্রথম তদন্তকারী অফিসার তথা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মুম্বই শাখার জোনার ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কচরুজি ওয়াংখেড়ে। বম্বে হাই কোর্টে ওই মামলা দায়ের করেছেন তিনি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি রয়েছে।

প্রমোদতরীতে মাদক-কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার ও পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন নবাব। সমীরের আইনজীবী আরশাদ শাইখের বক্তব্য, ওয়াংখেড়ে পরিবারকে ক্রমাগত ‘প্রতারক’ তকমা দিয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, তাঁদের ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন। সমীরের মেয়ে ইয়াসমিন ওয়াংখেড়ে পেশায় আইনজীবী। নবাবের বিরুদ্ধে তাঁর কাজেও বাধা দেওয়ার অভিযোগ করেছেন আরশাদ।


মানহানির মামলায় ধ্যানদেবের দাবি, ওয়াংখেড়ে পরিবারের ভাবমূর্তি নষ্ট করেছেন নবাব। আদালতের কাছে তাঁর আবেদন, তাঁর পরিবার সম্পর্কে কোথাও কিছু বলা, লেখা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক নবাবকে। শুধু তাই নয়, আদালত যেন এ-ও ঘোষণা করে, এত দিন পর্যন্ত তাঁর পরিবার সম্পর্কে নবাব যেখানে যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত মানহানিকর। ওয়াংখেড়ে পরিবারকে নিশানা করার জন্য সওয়া এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন ধ্যানদেব।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top