News Flash

  • Home
  • বিনোদন
  • দিল্লি বাজার পোর্টালের ঘোষণা কেজরিওয়ালের, জিডিপি বৃদ্ধিতে আত্মবিশ্বাসী
Image

দিল্লি বাজার পোর্টালের ঘোষণা কেজরিওয়ালের, জিডিপি বৃদ্ধিতে আত্মবিশ্বাসী

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): দীপাবলিতে ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিশ্বের মধ্যে এই প্রথম দিল্লিতে ‘দিল্লি বাজার’ পোর্টাল তৈরি করতে চলেছে দিল্লি সরকার। কেজরিওয়ালের বিশ্বাস, এই পোর্টালের সৌজন্যে দিল্লির জিডিপি বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বাড়বে। বুধবার সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “দিল্লি বাজার পোর্টাল তৈরি করতে চলেছে দিল্লি সরকার। দিল্লির সম্পূর্ণ বাজার এই পোর্টালে পাওয়া যাবে। হৌজ খাস, খান মার্কেট প্রভৃতি মার্কেট থেকে সমগ্র বিশ্বের ক্রেতারা সরাসরি ক্রয় করতে পারবেন।”

দিল্লিতে করোনাভাইরাসের প্রকোপ একেবারে কমে গেলেও, চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। তাই উৎসবের সময় দিল্লিবাসীর কাছে কেজরিওয়াল অনুরোধ জানিয়ে বলেছেন, “করোনা কমেছে, দীপাবলির সময় বাজারে যাচ্ছেন মানুষজন। কিন্তু, অনেকেই সতর্কতা অবলম্বন করছেন না। দয়া করে মাস্ক পরুন।” কেজরিওয়াল আরও জানান, “ডেঙ্গি বাড়ছে। জমে থাকা জল সরালেই ডেঙ্গি প্রতিরোধ করতে পারব আমরা।”

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top