News Flash

  • Home
  • Uncategorized
  • Young man committed suicide : ঋণের কিস্তির টাকা দিতে না পারায় ব্যাঙ্ক কর্মীদের চাপের মুখে আত্মঘাতী যুবক
Image

Young man committed suicide : ঋণের কিস্তির টাকা দিতে না পারায় ব্যাঙ্ক কর্মীদের চাপের মুখে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে সবার মত পুরো টাকা মিটিয়ে দিতে না পারায় ব্যাংক কর্মীদের ক্রমাগত চাপের মুখে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন এক ঋণগ্রহীতা৷ তার নাম সন্তোষ দত্ত৷ বাড়ি বিশালগড় এর গোকুল নগর এলাকায়৷


বিশালগড় গোকুল নগর এলাকায় বন্ধন ব্যাংক থেকে ১ লক্ষ টাকা লোন নেয়া সন্তোষ দত্ত নামে ৫৮ বছরের এক ব্যক্তি ৫০,০০০ টাকা ফেরত দেওয়ার পর বাকি ৫৩ হাজার টাকা ফেরত না দিতে পারায় ব্যাংকের কর্মীরা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে সন্তোষ দত্ত উপর৷ তারা পষ্ট ভাবে জানিয়ে দেয় পুরো টাকা একসঙ্গে দিতে হবে৷সেই টাকা ফেরত না দিতে পেরে নিজ বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে সন্তোষ দত্ত৷


পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে আনা হয় জিবি হাসপাতালে৷ কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সন্তোষ দত্ত৷ জিবি হাসপাতালে সন্তোষ দত্তর মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ঋণের দায়ে এবং বন্ধন ব্যাংকের ক্রমাগত চাপ এর ফলে আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ব্যাংক কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top