News Flash

  • Home
  • বাণিজ্য
  • অবশেষে জেল-মুক্ত আরিয়ান খান, আনন্দ ফিরল মন্নত-এ
Image

অবশেষে জেল-মুক্ত আরিয়ান খান, আনন্দ ফিরল মন্নত-এ

মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): দীর্ঘ ৩-সপ্তাহের বেশি সময়ের উৎকণ্ঠা শেষে জেল-মুক্ত হলেন আরিয়ান খান। দীপাবলির আগেই আনন্দ ফিরল মন্নত-এ। মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি মন্নত-এ ফিরলেন আরিয়ান। মুম্বইয়ের আর্থার রোড জেলে ৩ সপ্তাহের বেশি বন্দিদশা কাটিয়ে বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন আরিয়ান খান। যাবতীয় প্রক্রিয়া শেষে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসেন শাহরুখ-পুত্র। জেল থেকে বেরোনো মাত্রই গাড়িতে ওঠেন আরিয়ান। সঙ্গে ছিলেন শাহরুখের ব্যক্তিগত দেহরক্ষী রবি সিং, শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরীও সম্ভবত ওই গাড়িতেই ছিলেন। আরিয়ান গাড়িতে ওঠা মাত্রই সেই গাড়ি ছুটে চলে বান্দ্রার দিকে, সেখানেই তো শাহরুখের বাড়ি মন্নত।

প্রমোদতরী মাদক উদ্ধার মামলায় গত ২ অক্টোবর আরিয়ানকে আটক করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরে শাহরুখ পুত্রকে গ্রেফতার করে এনসিবি। ৪ অক্টোবর আদালতে তোলা হয় শাহরুখ পুত্রকে। আরিয়ানকে পাঠানো হয় জেল হেফাজতে। অবশেষে গত বৃহস্পতিবার আরিয়ানকে জামিন প্রদান করেছে বম্বে হাইকোর্ট। তবে, বেশ কিছু শর্ত মানতে হবে শাহরুখের পুত্রকে। যেমন পুলিশকে না জানিয়ে মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না আরিয়ান। প্রতি শুক্রবার এনসিবি-র দফতরে হাজিরা দিতে হবে। দেশ ছাড়তেও পারবেন না তিনি।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top