News Flash

  • Home
  • Uncategorized
  • T-20 World Cup campaign : ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের
Image

T-20 World Cup campaign : ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

দুবাই, ২৪ অক্টোবর (হি.স) : গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হল ক্যারিবিয়ানদের। এই জয়ে ইংল্যান্ড যে শুধু ২ পয়েন্ট পেল তাই নয়, সেই সঙ্গে নেট রান রেটেও অনেকটা এগিয়ে গেল তাঁরা।

দুবাইয়ের স্পিন সহায়ক পিচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে একেবারে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। মাত্র ৮ রানে প্রথম উইকেট হারায় তাঁরা। এরপর একের পর এক ক্যারিবিয়ান ব্যাটসম্যান পিচে টিকতে পারেন নি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ক্রিস গেইল দুই অঙ্কের গণ্ডি পেরোন। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয় মাত্র ৫৫ রানে। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
সামান্য রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডেও আবু ধাবির পিচে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। তাঁরাও ৪০ রানের মধ্যে চারটি উইকেট খুইয়ে ফেলে। সামান্য পুঁজি নিয়েও লড়াই করার চেষ্টা করেন ক্যারিবিয়ান বোলাররা। যদিও, শেষপর্যন্ত ৪ উইকেট খুইয়ে ১১ ওভার ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top