News Flash

Image

গুয়াহাটিতে ২ কোটি টাকা লুটের অভিযোগে গ্রেফতার দুই সাইবার অপরাধী

গুয়াহাটি, ১২ মে (হি.স.) : গুয়াহাটিতে ২ কোটি টাকার প্রতারণার অভিযোগে মহানগর পুলিশ গ্রেফতার করেছে দুই সাইবার অপরাধীকে। ধৃতদের বিরুদ্ধে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্নজনের কাছ থেকে দুই কোটি টাকা লুট করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের গুয়াহাটি মহনগরের ফাটাশিল এলাকার পাপু দাস এবং সোনাপুরের নিজাম আলি বলে পরিচয় পাওয়া গেছে।

মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, এরা ইন্টারনেট ব্যবহার করে সাধারণ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে টার্গেট করে প্রতারণার কার্যক্রম চালাচ্ছে।

সাইবার অপরাধীরা ভুক্তভোগীদের ব্যাংকিম তথ্য প্ৰদানের জন্য বিভিন্ন সময় ফোন কল এবং ট্যাক্সট ম্যাসেজের মতো কৌশল ব্যবহার করে। পরবর্তীতে তারা ওই সব অ্যাকাউন্টগুলি থেকে মোটা অঙ্কের অর্থ লুট করে।

এভাবে গত এক সপ্তাহের মধ্যে এরা মোট দুই কোটি টাকা লুট করেছে, জানা গেছে পুলিশ সূত্রে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top