News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশেষ ট্রাইব্যুনালে নয়, কুমিল্লায় পুজোমণ্ডপে হামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
Image

বিশেষ ট্রাইব্যুনালে নয়, কুমিল্লায় পুজোমণ্ডপে হামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

ঢাকা, ২৩ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর সময়ে দেশজুড়ে পুজোমণ্ডপ ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনা নিয়ে হিন্দু সংগঠনগুলির তোলা দাবি খারিজ করে দিল শেখ হাসিনা সরকার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ একাধিক সংগঠন মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের বাড়ি-দোকানে হামলার ঘটনার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানালেও তা যে মানা হচ্ছে না শনিবার তা জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ইতিমধ্যেই ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ অর্থা‍ৎ ভিডিও দেখে মূল পাণ্ডা ইকবাল হোসেন সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিচার প্রক্রিয়া চালানো সম্ভব হবে কিনা, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ‘কুমিল্লায় পুজোমণ্ডপে কোরআন রাখার ঘটনার জেরে যে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।’

এদিন মন্ত্রী বলেন, ‘ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও প্রমাণ গ্রহণ করার একটা ধারা রয়েছে। তাই কোনও অসুবিধা হবে না।’

উল্লেখ্য, দুর্গাপুজোর অষ্টমীর দিনে অর্থা‍ৎ গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে দর্পন সঙ্ঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন রাখাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। শহরের অন্তত আটটি মন্দিরে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। তার জেরে ওইদিনই চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচজন। পরে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে লাগাতার হামলা চলে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top