News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনির্দিষ্টকাল রাস্তা আটকে আন্দোলন চলতে পারে না, কৃষকদের বলল সুপ্রিম কোর্ট
Image

অনির্দিষ্টকাল রাস্তা আটকে আন্দোলন চলতে পারে না, কৃষকদের বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স) : কৃষকদের আন্দোলনের অধিকার আছে। কিন্তু অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা যায় না। সিংঘু সীমানা খালি করার আবেদন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার একথা বলল সুপ্রিম কোর্ট। কৃষক সংগঠনের কাছ থেকে এই বিষয়ে হলফনামাও চেয়েছে দেশের শীর্ষ আদালত।গত ১৫ অক্টোবর সকালে সিংঘু সীমানায় কৃষক আন্দোলনের মঞ্চ লাগোয়া এলাকা থেকে ব্যারিকেডের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার পরের দিন সিংঘু সীমানা খালি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা।

অ্যাডভোকেট শশাঙ্ক শেখর ঝা তাঁর আবেদনে দাবি করেন, দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু সীমান্তে অবস্থানরত কৃষকদের বিক্ষোভকে ‘অবৈধ’ বলে সরিয়ে দেওয়া হোক। মত প্রকাশের স্বাধীনতার অছিলায় ‘অবৈধভাবে’ প্রতিবাদ চলছে বলে জানান তিনি। শশাঙ্ক লেখেন, আগে প্রতিবাদ স্থলে একজন মহিলাকে ধর্ষিত হয়েছিল। এ বার এক দলিত যুবককে খুন করা হল।সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, আন্দোলনের নাম করে অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা যায় না। দীর্ঘদিন ধরে এই সিংঘু সীমানাতেই ঘাঁটি গেড়েছেন কৃষকরা৷ কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন করছেন তাঁরা। রাস্তা খালি করার বিষয়ে কৃষক সংগঠনগুলির কাছ থেকে হলফনামাও চেয়েছে দেশের শীর্ষ আদালত। দ্রুত সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।হিন্দুস্থান সমাচার/সঞ্জয়

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top