News Flash

  • Home
  • দিনের খবর
  • Body of a man was recovered : মহাদেব দিঘির জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Body of a man was recovered : মহাদেব দিঘির জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ অক্টোবর৷৷ গত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উদয়পুর পুরপরিষদের অন্তর্গত মহাদেব দিঘির জলে একটি মৃতদেহ ভেসে ওঠে৷ মৃত ব্যক্তির নাম বলরাম সুরবে ওরফে পাপ্পু৷ পেশায় মিষ্টি দোকানের কারিগর৷ বয়স ৪৪বৎসর, অবসরপ্রাপ্ত সৈনিক দীর্ঘ দিন ধরে উদয়পুর বন্দোয়ার ড্রপগেইট এলাকায় বসবাস করতেন৷ মাত্রাতিরিক্তি মদ খেতেন বলে ওনার স্ত্রী ও মেয়ে একবার এক মুসলিম যুবকের সাথে বিবাহ হয়৷ পরবর্তীতে ঐ মহিলাকে বুঝিয়ে আবার ঘর সংসার শুরু করে৷ কিন্তু চরিত্রের পরিবর্তণ না হওয়ায় মহিলা বছর খানেক ধরে উদয়পুর চন্দ্র সাগরের উত্তর পাড়ে ভাড়া বাড়িতে থাকতেন৷

গত মঙ্গলবার মিষ্টি দোকানের মালিকের সাথে মদ খাওয়া নিয়ে ঝগড়া করে ঐ দোকানে কাজ করবেন না বলে চলে আসেন৷ মিষ্টি দোকানের পাশে একটি রেস্টুরেন্টের দোকানে কাজ করেন গত বুধবার৷ বৃহস্পতিবার সকালে আকণ্ঠ মদ্যপান করে ওনার পুরানো পরিচিত এলাকা ড্রপগেইট সবার সাথে দেখা করে সাইকেলে মহাদেব দিঘির পাড়ে আসেন স্নান করার জন্য৷ শরীরের পোষাক খুলে মহাদেব দিঘিতে স্নান করতে নেমে আর জল থেকে উঠতে পারেন নি৷ উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের খবর দিলে, অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ওনাকে প্রথমে উদয়পুর মহকুমা হাসপাতাল নিয়ে যান , সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন, পরবর্তীতে ওনার দেহ টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়৷ শুক্রবার পোষ্টমর্টমের পর ওনার দেহ সৎকার করা হয়৷ পুলিশ একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন , রাধাকিশোরপুর থানার কেস নং ৩৮/২০২১ তদন্তকারি অফিসার নিযুক্ত হয়েছেন এ এস আই সনিত দাস৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পলাতক পাথর খাদান মালিক ‘স্টোন ব্যারন’ টুলু মণ্ডলের দ্বিতীয় সম্পত্তিতে পুলিশের তল্লাশি

কলকাতা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পলাতক পাথর খাদান মালিক টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের সঙ্গে যুক্ত আরও একটি সম্পত্তিতে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top