News Flash

Image

আজ মলদ্বীপকে হারাতেই হবে ভারতকে

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স) : সাফ চ্যাম্পিয়নশিপে এখনও অপরাজিত ভারত। কিন্তু খুব ভাল খেলতে পারছেন না সুনীল ছেত্রীরা। আজ বুধবার তাঁরা রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছেন আয়োজক দেশ মলদ্বীপের। যে ম্যাচে জিততেই হবে ভারতকে। না হলে প্রতিযোগিতা থেকে নিশ্চিত ভাবে ছিটকে যাবে ইগর স্তিমাচের দল।প্রতিযোগিতায় সাত বারের চ্যাম্পিয়ন ভারত। সবচেয়ে খারাপ ফল হয়েছিল ২০০৩ সালে। সে বার ভারত তৃতীয় স্থান পায়। এ বার কিন্তু পাঁচটির মধ্যে চার দলই ১৬ অক্টোবর ফাইনালে খেলার দাবিদার। দু’টি ড্র ও একটি জয়ের সুবাদে ভারতের সংগ্রহ পাঁচ পয়েন্ট। সেখানে তিন ম্যাচে মলদ্বীপের পয়েন্ট ছয়। একই পয়েন্ট নেপালেরও। যারা বুধবার চার ম্যাচে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।

এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে মলদ্বীপের ভরসা যেমন আশফাক, ভারতও যথারীতি তাকিয়ে থাকবে দেশের সেরা স্ট্রাইকার সুনীলের দিকে। অবশ্য তাঁর উপস্থিতিতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ভারত। পাশাপাশি নেপালের বিরুদ্ধে তাঁর গোলেই জয় পায় স্তিমাচের দল। একইসঙ্গে সুনীল স্পর্শ করেন ফুটবল সম্রাট পেলের দেশের জার্সিতে মোট গোলের নজির।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top