News Flash

  • Home
  • বিদেশ
  • Father of the Pak nuclear project : পাক পারমাণবিক প্রকল্পের জনক আব্দুল কাদের খান প্রয়াত, বিজ্ঞান মহলে শোকের ছায়া
Image

Father of the Pak nuclear project : পাক পারমাণবিক প্রকল্পের জনক আব্দুল কাদের খান প্রয়াত, বিজ্ঞান মহলে শোকের ছায়া

ইসলামাবাদ, ১০ অক্টোবর (হি.স) : পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের জনক আব্দুল কাদের খান প্রয়াত। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৫ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিজ্ঞানী মহল। সীমান্তে পাকিস্তানের জনপ্রিয় পরমাণু বিজ্ঞানী ছিলেন আব্দুল কাদের খান। পারমাণবিক বোমা প্রকল্পের জন্য এইচইইউ ভিত্তিক গ্যাস-সেন্ট্রিফিউস ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা তিনিই।

রবিবার সকাল ৭টা নাগাদ ইসলামাবাদের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতাই মৃত্যুর কারণ। এদিন ভোরেই হঠাত্‍ শ্বাসকষ্ট শুরু হয় খানের। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিত্‍সা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাক মন্ত্রী এবং বিশিষ্ট জনেরা। পাকিস্তানের পারমাণবিক গবেষণায় আব্দুল কাদের খানের অবদান অনস্বীকার্য।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top