News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোত্সব : উত্তর ত্রিপুরা জেলায় পুলিশের কঠোর নজরদারি
Image

দুর্গোত্সব : উত্তর ত্রিপুরা জেলায় পুলিশের কঠোর নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর ।। জননিরাপত্তা বিধান এবং শারদ উৎসবকে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে দূর্গা পূজোকে সামনে রেখে উত্তর জেলা পুলিশ প্রশাসন কঠোর নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে উত্তর জেলাকেও কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।জারি করা হয়েছে নিয়ম নির্দেশিকা। ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে উত্তর জেলার ত্রিপুরা অসম ও ত্রিপুরা মিজোরাম সীমান্তে। সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত।


এক কথায় দুর্গা পুজোতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার লক্ষ্যে উত্তর জেলা পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। পূজোর দিনগুলিতে মোতায়েন করা হবে পুলিশ, টিএসআর, সিআরপিএফ, এনসিসি ও এনএসএস। এদিকে এক সাক্ষাৎকারে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, অনান্য বছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালিত হবে। তবে বর্তমানে করোনার‌ প্রকোপ কম থাকলেও পূজো উদ্যোক্তাদের সচেতন থেকে করোনা বিধি মেনে চলতে হবে। পাশাপাশি সকল দর্শনার্থীদের মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পূজো দেখার আহ্বান জানান পুলিশ সুপার।


তিনি আরো বলেন, কোন গুজবে কান না দিয়ে যদি কোন জিনিস অথবা ব্যক্তিকে সন্দেহমূলক ভাবে দেখা যায়, তাহলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। তিনি বলেন, গতবছর উত্তর জেলার শহরগুলিতে একচল্লিশটি এবং গ্রামীণ এলাকায় একশো ঊনষাটটি দূর্গা পূজো মিলিয়ে মোট দুইশোটি দূর্গা পুজো হয়েছিল। এবছরও পূজা দুইশোর গন্ডি পার হবে। তিনি আরোও বলেন, পুজোর দিন গুলিতে বিকেল পাঁচটা থেকে রাত দুটো পর্যন্ত শহর এলাকাতে নো এন্ট্রি বলবৎ থাকবে। তাছাড়া ইতিমধ্যে সীমান্ত এলাকা সহ ভেহিকেল ও হোটেল গুলিতে জোর তল্লাশি জারি রেখেছে উত্তর জেলা পুলিশ প্রশাসন। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে উত্তর জেলার পুলিশ প্রশাসনের নজরদারি ও নিরাপত্তার প্রস্তুতি তুঙ্গে। সকলের সহযোগিতায় এবছর শারদ উৎসব শান্তিপূর্ণ ভাবেই অতিবাহিত হবে বলে আশা ব্যক্ত করেছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top