News Flash

  • Home
  • বিনোদন
  • সন্ত্রাসের বিরুদ্ধে নিজ বন্ধুদের রক্ষা করতেই থাকবে আমেরিকা : জো বাইডেন
Image

সন্ত্রাসের বিরুদ্ধে নিজ বন্ধুদের রক্ষা করতেই থাকবে আমেরিকা : জো বাইডেন

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেকে ও বন্ধুদের রক্ষা করতেই থাকবে। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে সন্ত্রাসীদের উদ্দেশে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, “২০ বছর আগে ৯/১১ হামলার সময় যে আমেরিকা ছিল, বর্তমান আমেরিকা কিন্তু তেমন নয়।”

মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “অস্ত্র কোভিডকে অথবা ভবিষ্যতের প্রজাতিকে রুখতে পারবে না, কিন্তু বিজ্ঞান ও রাজনৈতিক সদিচ্ছা তা পারবে। আমাদের এখনই কাজ করতে হবে, গোটা বিশ্বে প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসা উপলব্ধি প্রসারিত করতে হবে।” বাইডেন জানান, মার্কিন সামরিক শক্তি অবশ্যই আমাদের শেষ হাতিয়ার, প্রথম নয়।…আমরা ঠান্ডা লড়াই চাইছি না, যেখানে গোটা বিশ্ব বিভক্ত হবে…যাঁরা শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করবে সেই দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে আমেরিকা।”

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে সন্ত্রাসীদের উদ্দেশে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, “২০ বছর আগে ৯/১১ হামলার সময় যে আমেরিকা ছিল, বর্তমান আমেরিকা কিন্তু তেমন নয়। বর্তমানে আমরা আরও ভালভাবে সজ্জিত এবং আরও সংযমী …., অপপ্রচারের বিরুদ্ধেও।” গত মাসে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উত্থাপন করে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, “সন্ত্রাসের তিক্ত কামড় আমরা জানি। গত মাসেই কাবুল বিমানবন্দরে জঘন্য সন্ত্রাসী হামলায় ১৩ আমেরিকান বীরদের ও বহু আফগান নাগরিকদের আমরা হারিয়েছি। যারা আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, আমরা তাদের খুঁজে বার করব।” বাইডেন আরও জানিয়েছেন, “আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেকে ও বন্ধুদের রক্ষা করতেই থাকবে।”

Releated Posts

নবজাতককে বুকে জড়িয়ে প্রথম ছবি শেয়ার সোনম কাপুর -এর

মুম্বই, ৩ এপ্রিল(আইএএনএস): বলিউড অভিনেত্রী সোনম কাপুর মা হওয়ার পর এক আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুরুষ ফুটবলারদের ‘অতিরিক্ত নাটকীয়তা’ নিয়ে মজা করলেন অক্ষয় কুমার

মুম্বই, ২ এপ্রিল(আইএএনএস): খেলার প্রতি ভালোবাসা ও শৃঙ্খলার জন্য পরিচিত অক্ষয় কুমার সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে পুরুষ ফুটবল…

ByByNews Desk Apr 2, 2026

হনুমান জয়ন্তীতে শুভেচ্ছার বন্যা বলিউডে, অক্ষয়-সুনীল-সহ বহু তারকার বার্তা

মুম্বই, ২ এপ্রিল(আইএএনএস): পবিত্র হনুমান জয়ন্তী উপলক্ষে বলিউডের একাধিক তারকা সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানালেন এবং ভগবান হনুমানের…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top