নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর।। শিক্ষক বদলীর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চীম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিধান বৈদ্যের বলদির আদেশ বেরহয়। এইকথা জানার পর শিক্ষক বিধান বৈদ্যের বদলির আদেশ স্টে করার জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিক্ষুব্ধহয়ে জোলাইবাড়ী এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে।
অবরোধের বসার পর ছাত্র ছাত্রীদের কিছুসংখ্যাক লোকজনদের হুমকির মুখে পরতেহয় বলে অভিযোগ। ছাত্র ছাত্রীরা অভিযোগ করে সাগরডেপা এলাকার জয়ন্ত বিশ্বাস ও অপর একজন ছাত্রদের গায়ে হাত উঠায়। অপরদিকে ছাত্রদের উপর এইধরনের আক্রমনের কথাজেনেও ছাত্র দরদী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরাও চুপচাপ বসে থাকায় নেতৃত্বদেরপ্রতি ক্ষোভ প্রকাশকরে ছাত্র ছাত্রীরা। পরবর্তী সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক , জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক, মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম ও আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পথ অবরোধমুক্ত করে। উনারা ছাত্র ছাত্রীদের আশ্বাস প্রদানকরে শিক্ষক বিধান বৈদ্যের বদলির আদেশ স্টে করাহবে। এখন দেখার বিষয় ছাত্র ছাত্রীদের উন্নয়ন স্বার্থে ও ছাত্রদের উপর যে ব্যক্তি আক্রমন করেছে তার শাস্তির দাবিতে প্রাসশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

