Home / উত্তর-পূর্বাঞ্চল / Visited Yakubnagar border : ইয়াকুবনগর সীমান্ত পরিদর্শন করলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার

Visited Yakubnagar border : ইয়াকুবনগর সীমান্ত পরিদর্শন করলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ সেপ্ঢেম্বর৷৷ রবিবার উত্তর জেলার ধর্মনগর ইয়াকুবনগর ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে আসেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সহ এক প্রতিনিধি দল৷ বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন রাজধানীর আগরতলার বাংলাদেশ হাইকমিশন দপ্তরে অবস্থানরত রয়েছেন৷ সেই সাথে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় সফর করে ঘুরে দেখছেন রাজ্যের বিভিন্ন জায়গা৷ সেই সাথে তিনি পরিদর্শন করছেন রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিও৷


ভারত-বাংলাদেশের মধ্যে সার্বিক দিক দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও মাঝে মধ্যে সীমান্ত এলাকা গুলোতে ছোট বড় অনেক সমস্যাই লক্ষ্য করা যায়৷ সহকারী হাই কমিশনার এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে অকপটে এই কথা শিকার না করলেও স্বাভাবিক ভাবেই ধারনা করা যায় সীমান্ত এলাকা গুলোতে সার্বিক সমস্যা খতিয়ে দেখতেই তিনি রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছেন৷ আজ বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সহ প্রতিনিধি দলটি ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর সীমান্ত পরিদর্শন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের বর্ডার গার্ডের সাথে বার্তালাপ করেন৷


কথা বলেন ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহীনির সাথেও৷ তারপর কাস্টম অফিস কার্যালয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন উত্তর জেলার সরকারি আধিকারিকদের সাথে৷ রবিবার সীমান্ত এলাকা পরিদর্শন কালে বাংলাদেশের সহকারী হাইকমিশনার ছাড়া ওনার সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব,ইয়াকুবনগরের ১৩৯ নং ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার প্রমোদ কুমার৷ডিসিএম মানিক চক্রবর্তী সহ জেলার প্রশাসনিক আধিকারিক গন৷

Tagged: