News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি নির্বাচন ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে ডিজিপি-রউচ্চপর্যায়ের বৈঠক, নিরাপত্তায় কড়াকড়ি

টিটিএএডিসি নির্বাচন ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে ডিজিপি-রউচ্চপর্যায়ের বৈঠক, নিরাপত্তায় কড়াকড়ি

আগরতলা, ৩০ মার্চ: টিটিএএডিসি-এর সাধারণ নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে সোমবার পুলিশ সদর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক করেন ডিজিপি অনুরাগ ধনকর।

উল্লেখ্য, রবিবার রাতে মহারাণীপুর এলাকায় ত্রিপুরার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়িতে হামলার ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

ত্রিপুরা পুলিশের তরফে এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সোমবার (৩০ মার্চ ২০২৬) ডিজিপি অনুরাগ, আইপিএস, হাইব্রিড মোডে রাজ্যের সব সিনিয়র পুলিশ আধিকারিক, জেলা পুলিশ সুপার (এসপি), টিএসআর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এবং এসডিপিওদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে আসন্ন টিটিএএডিসি নির্বাচন ও উপনির্বাচনকে সামনে রেখে সামগ্রিক নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করা হয়।

রাজ্যে মোট ১,২৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১১টিকে অত্যন্ত স্পর্শকাতর (হাই সেনসিটিভ) হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আরও ৬৯৩টি কেন্দ্রে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে বলে জানানো হয়েছে। ভোটের দিন প্রায় ১১ হাজার কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর জওয়ান মোতায়েন করা হতে পারে।

অন্যদিকে, বামফ্রন্ট ইতিমধ্যেই রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে, যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। তবে পশ্চিমবঙ্গ ও অসম-সহ আরও পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন ঘিরে রাজ্যে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top