নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। দীর্ঘ প্রায় দেড় বছর পর স্কুলের আঙিনায় পা রাখল ছাত্রছাত্রীরা। সরকারি নির্দেশ অনুযায়ী সোমবার থেকে প্রাথমিক বিভাগের পঠন-পাঠন শুরু হয়েছে। প্রথম দিনেই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সোমবার থেকে প্রাথমিক বিভাগের স্কুল খোলা হয়েছে । আগরতলা সহ রাজ্যের অন্যান্য জায়গায়তেও প্রাথমিক বিভাগের ক্লাস চালু করা হয়েছে । বিগত কয়েক মাস ধরে করোণা অতিমারীর প্রভাবে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ ছিল।
কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার ফলে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয় খোলার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার থেকে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অভিভাবকের অনুমতি নিয়েই বিদ্যালয় প্রবেশ করানো হয়। এমনকি সরকারি বিধি নিষেধ মেনে এবং প্রত্যেক ছাত্র সিঙ্গেল বেঞ্চে বসে পড়াশোনা করবে। তার পাশাপাশি মুখে মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা সোমা পাল । করোণা ভাইরাস সংক্রমণ থেকে ছাত্র-ছাত্রীদেরকে রক্ষা করার জন্য বিদ্যালয়ে সব ধরনের ব্যবস্থা করে রাখা হয়। সরকারী বিধিনিষেধ মেনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হচ্ছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা।ছাত্রছাত্রীদের মধ্যে যাতে কোনোভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

