News Flash

  • Home
  • প্রধান খবর
  • Celebrated the founding day : বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

Celebrated the founding day : বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ আগস্ট৷৷ চুরাইবাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত৷ বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর জেলার কদমতলা প্রখন্ডের উদ্যোগে চুরাইবাড়ি কমিউনিটি হলে এক বিশাল হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব হিন্দু পরিষদের কদমতলা প্রখন্ডের সভাপতি রাজু পাল৷ তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম কার্যকর্তা নারায়ণ দত্তরায়,উত্তর জেলার সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপপ্রন্তের কার্যকরি কমিটির সদস্য ননিগোপাল দেবনাথ,রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উত্তর জেলার শারীরিক প্রমুখ বিমল পুরকায়স্ত, কদমতলা খন্ডের সঞ্চালক করুণা নাথ ও অনির্বাণ সোম প্রমুখরা৷

উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্ব হিন্দু পরিষদ ২৯ আগষ্ট ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷তাছাড়া বিশ্ব হিন্দু পরিষদের মূল্য উদ্দেশ্য হলো হিন্দু সমাজকে রক্ষা করা৷হিন্দুদের একজোট করা সহ সমাজের সেবা করা৷ অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, হিন্দুত্বের মধ্যে ভেদাভেদ করলে চলবে না৷ হিন্দু ধর্ম হচ্ছে মানবতার ধর্ম৷ সমস্ত জাতিকে নিয়ে চলার নাম হচ্ছে হিন্দু ধর্ম৷ আর কোন ধর্মে সেই স্লোগান নেই৷ অতিথিরা আরো বলেন, হিন্দু ধর্ম অসহিষ্ণুতার প্রতীক নয়, এটা সহিষ্ণুতার প্রতীক৷ আজকের বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে চুরাইবাড়ি এলাকার হিন্দু ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়৷

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top