News Flash

  • Home
  • Uncategorized
  • Minor gave birth to a son : পুত্র সন্তান প্রসব করল নাবালিকা
Image

Minor gave birth to a son : পুত্র সন্তান প্রসব করল নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া , ২৯ আগস্ট।। গত কিছুদিন পূর্বে বিজেপির শাসকদলীয় নেতা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল ১৬ বছর বয়সী তেলিয়ামুড়া মহকুমার মহারাণীপুর কপালিটিলা এলাকার এক নাবালিকা। কৃষ্ণপুর বিধানসভা ২৪ নং বুথের বুথ সভাপতি শ্যামল সরকার মহারানী পুর কপালিটিলা এলাকার এক নাবালিকা মেয়েকে বলপূর্বক ধর্ষণ করে। অন্তঃসত্ত্বা করার ঘটনায় বেশ কিছুদিন পূর্বে তেলিয়ামুড়ায় ছিঃ ছিঃ রব বিরাজ করছিল। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত শ্যামল সরকারকে গ্রেপ্তার করেছিল। আদালতের আদেশ অনুসারে বর্তমানে সে জেল হাজতে রয়েছে।


শ্যামল সরকার যে মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী করেছিল ওই নাবালিকা গর্ভবতী-মেয়ে শনিবার সন্ধ্যা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত ৮:২০মিঃ নাগাদ একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে।ধর্ষিতা নাবালিকার মায়ের বক্তব্য, তারা পুত্র সন্তানকে লালন-পালন করতে নারাজ। তবে এখন প্রশ্ন উঠছে, এই পুত্র সন্তানটির ভবিষ্যৎ কি হবে?বর্তমানেয় মা এবং সন্তান উভয়ই সুস্থ আছে বলে জানিয়েছেন মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top