News Flash

  • Home
  • Uncategorized
  • Prime Minister said history is made : ভাবিনাকে অভিনন্দন রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী বললেন ইতিহাস রচিত হল!
Image

Prime Minister said history is made : ভাবিনাকে অভিনন্দন রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী বললেন ইতিহাস রচিত হল!

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): সোনা জয়ের স্বপ্নপূরণ হয়নি, তবে টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতেছেন ভাবিনাবেন প্যাটেল। এই সাফল্যের জন্য ভাবিনাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “আপনার অসাধারণ সঙ্কল্প ও দক্ষতা ভারতে গৌরব এনে দিয়েছে।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, “অসাধারণ ভাবিনা প্যাটেল ইতিহাস রচনা করেছেন!”

শনিবারই সেমিফাইনালে জয়ী হন ভাবিনা। এরপর রবিবার তিনি খেলতে নামেন চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে। ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে যান ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)। ফাইনালে হারলেও ভারতকে রুপো এনে দিয়েছেন ভাবিনা প্যাটেল। ভাবিনা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি টুইট-বার্তায় জানিয়েছেন, “প্যারালিম্পিক্সে রুপো জিতে ভারতীয় দল ও ক্রীড়াপ্রেমীদের অনুপ্রাণিত করলেন ভাবিনা প্যাটেল। আপনার অসাধারণ সঙ্কল্প ও দক্ষতা ভারতে গৌরব এনে দিয়েছে। আপনাকে অভিনন্দন।” প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “”অসাধারণ ভাবিনা প্যাটেল ইতিহাস রচনা করেছেন! ঐতিহাসিক রুপোর পদক আনছেন তিনি। এজন্য তাঁকে অভিনন্দন।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top