News Flash

  • Home
  • Uncategorized
  • Gujarat government will give 3 crore : ভাবিনাকে অভিনন্দন রূপানির, ৩ কোটি টাকা দেবে গুজরাট সরকার
Image

Gujarat government will give 3 crore : ভাবিনাকে অভিনন্দন রূপানির, ৩ কোটি টাকা দেবে গুজরাট সরকার

আহমেদাবাদ, ২৯ আগস্ট (হি.স.): টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন ভাবিনাবেন প্যাটেল। দেশকে গর্বিত করা ভাবিনাকে অভিনন্দন জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পাশাপাশি গুজরাট সরকারের পক্ষ থেকে ভাবিনাকে ৩ কোটি পুরষ্কার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, গুজরাট সরকারের দিব্যাং খেল প্রতিভা প্রোৎসাহন পুরষ্কার যোজনার অধীনে ভাবিনা প্যাটেলকে ৩ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতেছেন ভাবিনা, এখনও পর্যন্ত ভাবিনার রুপোই এবারের প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আসা প্রথম পদক। রবিবার চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top