News Flash

  • Home
  • Uncategorized
  • Bloody conflict between brothers : পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
Image

Bloody conflict between brothers : পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৯ আগস্ট।। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ভাই বড় ধন রক্তের বাঁধন। এই মধুর সম্পর্কটিও কখনো কখনো সম্পদ,আর্থ,খ‍্যাতি ও প্রতিপত্তির কাছে হার মেনে নেয়।ঠিক এমনিই একটি ঘটনা ঘটেছে সোনামুড়া মহকুমার বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত আনন্দপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মনসুর আলী(৩৪) পিতা-মৃত চেরাগ আলী ও তার ভাইদের মধ্যে।


জানা যায় মৃত চেরাগ আলীর ১৩ কানির বেশি জমি রয়েছে। কিন্তু এই জমির যথাযোগ্য পর্যাপ্ত প্রাপ্প জমি মনসুর আলীকে ভোগ করার জন্য দিচ্ছে না তারই আপন বড় ভাই সুন্দর আলী ওসত্তর আলী । জানা যায়, সুন্দর আলীর এবং তার ছেলে ভাই ভাতিজা সবাই এই ১৩ কানি জমি প্রায় বিশ পঁচিশ বছর ধরে একাই ভোগ করছে। কিন্তু হতভাগা ছোট ভাই এলাকার মেম্বার প্রধান থেকে শুরু করে এলাকার জনগণকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। জানানোর পরও আজও পর্যন্ত কেউ এই জায়গার সঠিক সমাধান বের করে দিতে পারেনি।
ঘটনার বিবরণে জানা যায়, মনসুর আলীর একটি জুত জমি ছিল। এই জমিতে দীর্ঘদিন ধরে মনছুর আলী এখানে একটি ঘর বানিয়ে চাষাবাদ করে আসছে । এই জমিতে সামান্য কিছু সবজি চাষ করে কোনমতে দিনযাপন করছেন মনছুর আলী। গতকাল মনসুর আলীর এই ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয় তারই আপন বড় ভাই এবং ভাতিজারা।


এই ঘটনাটি জানার জন্য কমলনগর বাজারে মনসুর আলী তার বড় ভাই সুন্দর আলী এবং সত্তর আলীর কাছে জানতে চায় কেন তার বাড়িঘর এমনকি সবজি বাগান নষ্ট করে দেয়। এনিয়ে ঘটে যত বিপত্তি কমলনগর বাজারে বড় ভাইকে জিজ্ঞেস করতে যাওয়াতে তার ওপর হামলে পড়ে দা লাঠি দিয়ে তাকে প্রচণ্ড মারধোর করে তার ভাই এবং ভাতিজারা। তখন তার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসে তখন তাকে উদ্ধার করে কমলনগর হাসপাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার ভাই ভাতিজারা তাকে কমলনগর হাসপাতাল নিয়ে যেতে দেয়নি। তখন তাকে কমলনগর থেকে বক্সনগর হাসপাতলে নিয়ে চিকিৎসা করানো হয়। তার পায়ে আট টি সেলাই লাগে । এনিয়ে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top