News Flash

  • Home
  • Uncategorized
  • Arman Kohli was arrested by NCB : আরমান কোহলিকে গ্রেফতার করল এনসিবি, পাকড়াও মাদক ব্যবসায়ী রাজু
Image

Arman Kohli was arrested by NCB : আরমান কোহলিকে গ্রেফতার করল এনসিবি, পাকড়াও মাদক ব্যবসায়ী রাজু

মুম্বই, ২৯ আগস্ট (হি.স.): মাদক মামলায় অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরমান কোহলি ছাড়াও মাদক ব্যবসায়ী অজয় রাজু সিংকে গ্রেফতার করেছে এনসিবি। আরমান ও রাজুর বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১ (এ), ২৭ (এ), ২৮, ২৯, ৩০ ও ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আরমান কোহলির মুম্বইয়ের শহরতলি আন্ধেরির বাড়িতে অভিযান চালায় এনসিবি। ওই অভিযানে আরমানের বাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কোকেন মাদক। অভিযানের পর এনসিবি-র প্রশ্নের অস্পষ্ট উত্তর দেন অভিনেতা, সন্তুষ্ট হননি এনসিবি গোয়েন্দারা।

অভিনেতাকে জেরা করার জন্য দক্ষিণ মুম্বইয়ে এনসিবি অফিসে নিয়ে আসা হয়। বক্তব্যে অসঙ্গতি মেলায় রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি সূত্রের খবর, শনিবার সন্ধ্যার অভিযানে আরমান কোহলির বাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক কোকেন, অল্প পরিমানে। তাঁকে জেরা করার জন্য দক্ষিণ মুম্বইয়ে এনসিবি-র অফিসে নিয়ে আসা হয়। দীর্ঘ জেরায় তাঁর বক্তব্যে অসঙ্গতি মেলে, এরপর রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে মাদক ব্যবসায়ী অজয় রাজু সিংকেও। ধৃতদের রবিবারই আদালতে তোলা হবে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top