News Flash

  • Home
  • Uncategorized
  • Resettlement of Bru refugees : ব্রু শরণার্থী পূনর্বাসন নিয়ে অসন্তোষ, আমবাসায় পথ অবরোধ জুমিয়াদের
Image

Resettlement of Bru refugees : ব্রু শরণার্থী পূনর্বাসন নিয়ে অসন্তোষ, আমবাসায় পথ অবরোধ জুমিয়াদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ দুই দশকের ব্রু শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান হলেও, তাঁদের পুনর্বাসন নিয়ে ত্রিপুরায় মাঝে মধ্যেই অসন্তোষের মুখে পড়ছে রাজ্য সরকার৷ ত্রিপুরায় আজ ধলাই জেলায় আমবাসা ব্লকের অধীন হরিণাছড়া এলাকায় ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি জানিয়ে স্থানীয় জনগণ আমবাসা-গন্ডাছড়া রাস্তা অবরোধ করেছেন৷ পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে তাঁদের আশ্বস্ত করা হয়েছে, ওই এলাকায় ব্রু শরণার্থী পুনর্বাসনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তাই, এখনই দুশ্চিন্তা করার কোন কারণ নেই৷ তাতে আশ্বস্ত হয়ে গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷


প্রসঙ্গত, জাতি দাঙ্গার শিকার হয়ে প্রাণ রক্ষায় মিজোরাম থেকে ত্রিপুরায় পালিয়ে এসেছিলেন রিয়াং জাতিগোষ্ঠির প্রচুর মানুষ৷ দুই দশকের অধিক সময় ত্রিপুরায় বিভিন্ন শিবিরে তাঁরা শরণার্থীর জীবনযাপন করেছেন৷ তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে একাধিকবার চেষ্টা হয়েছিল৷ কিন্ত, প্রতিবার কোন না কোন অজুহাতে প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷ অবশেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্রু শরণার্থীদের রাজ্যেই পুনর্বাসনের সিদ্ধান্ত নেন৷ তাতে, কেন্দ্রীয় সরকারও সম্মতি প্রকাশ করেন৷ দিল্লিতে চুক্তি সম্পাদিত হয় এবং ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে কেন্দ্রীয় সরকার প্যাকেজের অনুমোদন দেয়৷ সে মোতাবেক ত্রিপুরায় তাঁদের পুনর্বাসনে স্থান চিহ্ণিত করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ কিছু শরণার্থীদের ইতিমধ্যে পুনর্বাসন দেওয়া হয়েছে৷


ধলাই জেলায় হরিণাছড়া এলাকায় ব্রু শরণার্থীদের পুনর্বাসনে ত্রিপুরা সরকার স্থান চিহ্ণিত করেছে৷ তাতে, স্থানীয় জনগণ তীব্র আপত্তি জানিয়েছেন৷ আজ ওই আপত্তির জেরে স্থানীয় জনগণ আমবাসা-গন্ডাছড়া রাস্তা অবরোধ করেছেন৷ গ্রামবাসীর বক্তব্য, হরিণাছড়া এলাকায় প্রায় ৩০০ জনজাতি পরিবারের বসবাস৷ সকলেই জুম চাষের উপর নির্ভরশীল৷ কিন্ত, ব্রু শরণার্থী পুনর্বাসন দেওয়া হলে জুম চাষে ব্যাঘাত ঘটবে৷ তাছাড়া, তাঁদের ধর্মীয় রীতিনীতিতেও প্রভাব পরার সম্ভাবনা রয়েছে৷ তাই, ব্রু শরণার্থী পুনর্বাসনের প্রতিবাদে আজ স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করেছেন৷


খবর পেয়ে আমবাসা ডিসিএম এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধস্থলে ছুটে যান এবং তাঁদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান৷ আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, হরিণাছড়ায় ব্রু শরণার্থীদের পুনর্বাসনে স্থান চিহ্ণিত করা হয়েছে ঠিকই৷ কিন্ত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ আদৌ ওই স্থানে ব্রু শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে বলে প্রশাসন স্থির করেনি৷ তিনি বলেন, স্থানীয় জনগণকে এ-বিষয়ে আশ্বস্ত করা হয়েছে৷ তাঁদের এক প্রতিনিধি দল ওই আপত্তি নিয়ে জেলা শাসকের সাথে দেখা করবেন বলে স্থির হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top