News Flash

  • Home
  • Uncategorized
  • DYFI’s procession in Tripura : কাজের দাবিতে ত্রিপুরায় মিছিল ডিওয়াইএফআই-র
Image

DYFI’s procession in Tripura : কাজের দাবিতে ত্রিপুরায় মিছিল ডিওয়াইএফআই-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। কাজের দাবি নিয়ে আজ মিছিলে হাঁটলেন বামপন্থী যুবরা। কাজের ব্যবস্থা না হলে ১৮ মাস পর বর্তমান সরকারকে টেনে হিচড়ে গদি থেকে নামানো হবে বলে হুশিয়ারী দিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তাঁর দাবি, ত্রিপুরায় বেকারদের হাহাকার শুরু হয়েছে। কাজ কোথায় এই প্রশ্নের জবাব দিতেই হবে।


আজ আগরতলায় প্যারাডাইস চৌমুহনী থেকে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই-র মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। মিছিল শুরু হওয়ার আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, আমাদের কাজ কোথায় তার জবাব না পাওয়া পর্যন্ত এখন থেকে রাস্তায় নেমে আন্দোলন হবে। তাঁর দাবি, বামফ্রন্ট জমানায় ত্রিপুরায় প্রতিদিন গড়ে ১১ জনের চাকুরী হয়েছে। অথচ, এখন সরকারী চাকুরীর দরজা প্রায় বন্ধ। তিনি বলেন, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় বহি:রাজ্যের বিজেপি নেতাদের সন্তানদের চাকুরী দেওয়ার ব্যবস্থা হয়েছে।

তাঁর বক্তব্য, বছরে ৫০ হাজার চাকুরীর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্ত, এখন প্রচুর মানুষ চাকুরী হারাচ্ছেন। তাই, আজ আমরা রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছি। তাঁর হুশিয়ারী, চাকুরী কোথায় তার জবাব দিতে না পারলে ১৮ মাস পর বর্তমান সরকারকে টেনে হিচড়ে গদি থেকে নামানো হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top