News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dilapidated condition of road : কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে
Image

Dilapidated condition of road : কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। তেলিয়ামুড়া ব্লক এলাকার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কৃষিপ্রধান এই এলাকার রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। খোয়াই জেলার তেলিয়ামুড়া আরডি ব্লকের উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অথচ এই রাস্তা ধরে প্রত্যেক দিন প্রচুর সংখ্যক লোকজনকে আসা যাওয়া করতে হয়। কারণ ওইসব এলাকায় বসবাসকারী জনগণের চলাচলের এটিই একমাত্র রাস্তা । অথচ এই রাস্তাটি দীর্ঘ প্রায় তিন বছর যাবত বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে।

সেই রাস্তাটি দিয়ে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যাতায়াত করতে হয়। এলাকার কোন লোকজন যদি অসুস্থ হয় কিংবা কোন মা বোন গর্ভবতী হয় তাকে হাসপাতালে নিয়ে যেতে হলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে এলাকার লোকজনেরা জানান, এই এলাকা প্রধানত কৃষিজ এলাকা। এই এলাকা থেকে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া, মোহরছড়া, কল্যাণপুর সহ পাইকারি সবজি বাজারে ।কৃষকরা সেই সবজি নিয়ে যেতে অনেকটাই দুর্ভোগের কবলে পড়ছে। তাই এলাকাবাসীর দাবি তাদের এই রাস্তাটি অতি সত্বর মেরামত করে দেওয়ার জন্য। যদিও এই রাস্তা ধরে এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার প্রত্যেক দিন যাওয়া আসা করেন। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করছেন না তারা। এমনকি এলাকা থেকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন এলাকার লোকজন।এলাকার ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। সরকার ও প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top