News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ কতটা জরুরি বুঝিয়ে দিল আফগানিস্তান, মন্তব্য কঙ্গনার
Image

সিএএ কতটা জরুরি বুঝিয়ে দিল আফগানিস্তান, মন্তব্য কঙ্গনার

মুম্বাই, ১৭ আগস্ট (হি. স.) : ফের বিতর্কে চলে এলেন বলিউডের বিতর্ক কুইন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আফগানিস্তান নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেললেন তিনি। তাঁর মতে, সিএএ কতটা জরুরি বুঝিয়ে দিল আফগানিস্তান।

তালিবানের দখলে আফগানিস্তান। গোটা দুনিয়া দেখছে তালিবানদের তাণ্ডব। কাবুলের অন্দরের ছবি চমকে দিচ্ছে। অসহায় মানুষদের আর্তনাদ, বাঁচার তাগিদ, ঘুম কেড়ে নিয়েছে বিশ্ববাসীর। সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড়। এই ঘটনাকে কেন্দ্র করেই ইনস্টাগ্রামে কঙ্গনা লিখলেন, তালিবানের ভয়ে কাঁপছে গোটা আফগানিস্তান। দেশ ছাড়তে মরিয়া আফগানরা। প্রাণ বাঁচানোর জন্য নিজের সম্বলটুকু নিয়েই ঝুঁকি নিয়ে সীমানা পার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণের এই প্রচেষ্টার বীভৎস রূপ গত কয়েকদিন থেকে দেখছে গোটা দুনিয়া।

ইনস্টাগ্রামে কঙ্গনা লিখলেন, ‘‘আফগানিস্তানের এ সময় আমাদের প্রয়োজন। প্যালেস্তাইন মুসলিমদের হাতে নৃশংসভাবে খুন হচ্ছে আফগান মুসলিমরা। যাঁরা এ ধরনের আচরণকে সমর্থন জানিয়ে চিৎকার করছেন, তাদের একটা কথাই বলতে চাই। আমাদের দেশের সরকারকে ধন্যবাদ যে তারা নাগরিকত্ব আইনের প্রস্তাব এনেছেন। এর ফলে প্রতিবেশী ইসলামিক দেশগুলি থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বাঁচার রাস্তা পাবেন।’’ ইনস্টাগ্রামে আফগানিস্তানের প্রসঙ্গ তুলে এর পক্ষে ফের প্রশ্ন তুলে কঙ্গনা আরও জানিয়েছেন, “আফগানিস্তানকে যদি রক্ষা করতে পারতাম তাহলে তো ভালই হতো। তবে হ্যাঁ, মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘুদের আমরা রক্ষা করতে পারব সেটাই সান্ত্বনা। আফগানিস্তানের জন্য সব সময় প্রার্থনা করব।’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top