News Flash

  • Home
  • দিনের খবর
  • Infection in Tripura is less than two percent : ত্রিপুরায় দুই শতাংশের নিচে করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টা মৃত্যুহীন
Image

Infection in Tripura is less than two percent : ত্রিপুরায় দুই শতাংশের নিচে করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টা মৃত্যুহীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। আপাতত ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুই শতাংশের নিচে থাকছে সংক্রমণের হার। সাথে গত ২৪ ঘন্টা ছিল মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, ২০২ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার হয়েছে ১.৭১ শতাংশ। তাতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১২৯৫ জন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭২১ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬৯৯১ জনকে নিয়ে মোট ৭৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১১ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১২১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৩২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ১.৭১ শতাংশ।


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ২০২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১২৯৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮১৪৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৯৩০৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৮৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৭.৪৫ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬৬ জন, দক্ষিণ জেলায় ১৭ জন, গোমতি জেলায় ৬ জন, ধলাই জেলায় ৮ জন, সিপাহিজলা জেলায় ২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২০ জন, উনকোটি জেলায় ১০ জন এবং খোয়াই জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top