News Flash

  • Home
  • Uncategorized
  • Narrowly escaped death in a car accident : গাড়ি দুর্ঘটনায় অল্পেতে প্রাণে বাঁচলেন বিজেপি বিধায়ক ভগবান দাস
Image

Narrowly escaped death in a car accident : গাড়ি দুর্ঘটনায় অল্পেতে প্রাণে বাঁচলেন বিজেপি বিধায়ক ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অগাস্ট।। অল্পেতে প্রাণে বেঁচে গেছেন পাবিয়াছড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক ভগবান দাস। কিন্ত, তাঁর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমারঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বিধায়ক। তাঁর দাবি, পরিকল্পনা করেই তাঁর গাড়িতে হামলা হয়েছে। তিনি প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এদিকে, পুলিশ ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।


ঘটনা সম্পর্কে বিধায়ক ভগবান দাস বলেন, কৈলাসহরে ওবিসি মোর্চার বৈঠক শেষে কুমারঘাট ফিরছিলাম। পথে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিলাসপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছি। তিনি বলেন, একটি বুলেরু পিক-আপ ভ্যান উল্টো দিক থেকে প্রচন্ড গতিতে এসে সজোরে আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। তাতে, আমার বুকে এবং হাতে আঘাত লেগেছে। কিন্ত, আমার গাড়ির চালক মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। তাঁর মাথায়, বুকে এবং হাতে প্রচন্ড চোট লেগেছে। তাঁকে কুমারঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, উল্টো দিক থেকে প্রচন্ড গতিতে ওই গাড়িটি আসছে দেখে আমরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করেছিলাম। তারপরও ওই গাড়িটি আমাদের গাড়িতে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্ত, আমার নিরাপত্তা রক্ষীরা ছুটে গিয়ে গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে পুলিশ ছুটে এসে গাড়ি সহ চালককে আটক করে নিয়ে গেছে।


এদিন ভগবান বাবু দাবি করেন, ওই ঘটনার পেছনে তিনি ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। কারণ, বেশ কিছু দিন ধরেই সমাজদ্রোহিরা সক্রিয় হয়ে উঠেছে। নানাভাবে আমাকে কোনঠাসা করার চক্রান্ত করছে। তাতেও সফলতা না পাওয়ায় আজ আমাকেই প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, পাবিয়াছড়া সহ সমগ্র ঊনকোটি জেলায় বিরোধীরা জমি খুঁজে পাচ্ছেন না। তাই, এখন ষড়যন্ত্র শুরু করেছেন তাঁরা। তিনি জানান, প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হচ্ছি। আজকেই থানায় মামলা করছি।


কৈলাসহর থানার পুলিশ জানিয়েছে, বিধায়কের গাড়ি দুর্ঘটনায় ফটিকরায় থানাধীন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা গাড়ি চালক রূপক মালাকার(২২)-কে গ্রেফতার করা হয়েছে। তাঁর গাড়ি আটক করা হয়েছে। ওই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top