News Flash

  • Home
  • Uncategorized
  • পেগাসাস নিয়ে কোনও রকম আর্থিক লেনদেন হয়নি, রাজ্যসভায় জানাল প্রতিরক্ষা মন্ত্রক
Image

পেগাসাস নিয়ে কোনও রকম আর্থিক লেনদেন হয়নি, রাজ্যসভায় জানাল প্রতিরক্ষা মন্ত্রক

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি. স.) পেগাসাস নিয়ে কোনও রকম আর্থিক লেনদেন হয়নি। পেগাসাসের আড়িপাতা নিয়ে দেশজুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার মধ্যে এমনটাই জানাল কেন্দ্র সরকার । সোমবার রাজ্যসভায় পেগাসাসের প্রস্তুতকারী ইজরায়েলি সংস্থা এনএসও-র সঙ্গে কেন্দ্রের কোনও রকম আর্থিক লেনদেন হয়নি বলেই সংসদে জানাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।  


দেশের বিরোধী নেতা, সাংবাদিক, সমাজকর্মী, বিচারপতিদের ফোনে আড়ি পাতার বিষয়টি সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ্যে আসার পর থেকেই কেন্দ্রকে এই বিষয়টি নিয়ে চেপে ধরেছে বিরোধীরা। এনএসও আগেই জানিয়েছে, পেগাসাস নামক স্পাইওয়্যারটি তারা শুধু বিভিন্ন দেশের কেন্দ্রীয় সরকারকেই বেচে। তার সূত্র ধরেই বিরোধীদের দাবি, হয় কেন্দ্র ‘বেআইনি’ ভাবে দেশের নাগরিকদের উপর নজরদারি চালিয়েছে, নয়তো অন্য কোনও দেশের সরকার তা করেছে। এ দিকে মোদী সরকার বারে বারেই জানিয়েছে, কেন্দ্র কোনও নাগরিকের উপর ‘বেআইনি’ ভাবে নজরদারি চালায়নি। তবে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে তা নিয়ে সংসদে আলোচনারও দাবিতে সরব হয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভে কার্যত অচল সংসদের দুই কক্ষ। তার মাঝেই পেগাসাস নিয়ে এনএসও এবং কেন্দ্রের কোনও রকম আর্থিক লেনদেন হয়েছে কি না, রাজ্যসভার অধিবেশনে তা জানতে চেয়েছিলেন সিপিএম সাংসদ ভি শিবদাসন। ওই প্রশ্নের উত্তরেই প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, ইজরায়েলি সংস্থার সঙ্গে কোনও রকম আর্থিক লেনদেন হয়নি কেন্দ্রের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top