News Flash

  • Home
  • Uncategorized
  • wheat was exported to Bangladesh : প্রথমবারের মত আগরতলা আইসিপি দিয়ে গম রফতানি করা হল বাংলাদেশে
Image

wheat was exported to Bangladesh : প্রথমবারের মত আগরতলা আইসিপি দিয়ে গম রফতানি করা হল বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ প্রথমবারের মত গম রফতানি করা হয়েছে বাংলাদেশে৷ রবিবার আনুষ্ঠানিকভাবে গম রপ্তানি শুরু হয়েছে৷ ভারতের অন্যান্য রাজ্য গুলির সাথে ত্রিপুরার ব্রডগেজ রেল লাইনের যোগাযোগ হয়েছে৷ ফলে বর্তমানে ত্রিপুরায় আগের চেয়ে অনেক কম খরচে পণ্য পরিবহন করা যাচ্ছে৷ ৬৭ টি ট্রাকে করে মোট ১৩২০ মেট্রিক টন গম পাঠানো হবে বলে জানান আগরতলা ইন্টিগ্রেটড চেকপোস্টের ম্যানেজার দেবাশীষ নন্দী৷ এই গম রফতানি করার মধ্যে দিয়ে আগরতলা চেকপোস্ট-এর গুরুত্ব বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আগরতলা চেকপোস্টের জিরো পয়েন্টে পতাকা নেড়ে রফতানি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়৷ পরে রফতানির বিষয়ে দেবাশীষ নন্দী জানিয়েছেন দেশের অনান্য রাজ্যের সঙ্গে ব্রড গেজ ট্রেন লাইন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে৷ ফলে রাজ্যে ট্রেনে করে পণ্য পরিবহন করা যাচ্ছে খুবই স্বল্প মূল্যে৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের আমদানি- কারকদের পণ্য পরিবহন করার ব্যয় এবং সময় কমে যাবে এই নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরে৷ এই সুবিধা যাতে বাংলাদেশের পণ্য রফতানি করা যায় তার জন্যে আমদানি এবং রফতানিকারকদের উৎসাহিত করা হয়েছিল৷


প্রসঙ্গত, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রফতানিকরার ক্ষেত্রে চারশো বিলিয়ন ডলার টার্গেট রাখার ঘোষণা করেছেন৷ এর পরেই এই আগরতলা চেকপোস্ট দিয়ে গম রফতানি করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি পণ্য রফতানিকারক সংস্থা বাংলাদেশে গম রফতানি করছে৷ তারা আগে অন্য চেকপোস্ট দিয়ে এই কাজটি করেছে৷ উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে গম আনা হয় ত্রিপুরায় আজ প্রথম দিনে ৩০ টি ট্রাক গিয়েছে৷ এখন এখান দিয়ে কম খরচে রফতানি করা যাবে জেনে এই চেকপোস্ট ব্যবহার করছেন৷
উল্লেখ্য, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে ২০০ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের বড় বড় শহর গুলি রয়েছে৷ ফলে খুব সহজেই পণ্য গুলি অল্প সময়ে পণ্য গুলি পাঠানো যাবে৷ এই স্থলবন্দরটি ভৌগলিক কারণে গুরুত্বপূর্ণ৷ এই চেকপোস্ট দিয়ে বর্তমানে মোট ৪০ রকমের পণ্য রফতানি করা যাচ্ছে৷ দেবাশীষ নন্দী আশা প্রকাশ করেন আগামী দিনে এই চেকপোস্ট দিয়ে আরও পণ্য রফতানি করা যাবে৷ এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন দেবাশীষবাবু৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top