News Flash

  • Home
  • Uncategorized
  • Abhishek’s eyes lit up and he threatened : থানায় ঢুকে অভিষেকের চোখ রাঙানি, দেখে নেয়ার হুমকি
Image

Abhishek’s eyes lit up and he threatened : থানায় ঢুকে অভিষেকের চোখ রাঙানি, দেখে নেয়ার হুমকি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা, ৮ আগস্ট৷৷ তৃণমল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের অন্যান্য নেতা ও কর্মীরা রীতিমতো খোয়াই থানা এলাকাকে উত্তপ্ত করে তুলেছে রবিবার৷ রাজ্যে অবস্থানরত দলের কয়েকজন নেতা নেত্রীকে কোভিড বিধি লঙ্ঘন করার অভিযোগে খোয়াই থানার পুলিশ গ্রেপ্তার করেছিল৷ তারই প্রতিবাদ জানাতে থানায় গিয়ে পুলিশকে রীতিমতো চোখ রাঙানি অভিষেকের৷ উচ্চ বাচ্যের পাশাপাশি দেড় বছর পর দেখে নেয়ার হুমকিও দিলেন পুলিশ আধিকারিকদের৷ যদিও পরে পুলিশ গ্রেপ্তারকৃত চৌদ্দ জনকে আদালতে সোপর্দ করে এবং পরে আদালত পঞ্চাশ হাজার টাকার বন্ডে জরিমানা মঞ্জুর করেছে৷


ত্রিপুরায় এসেই সোজা খোয়াই চলে গেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তাঁর রুদ্ররূপ দেখলেন থানায় বসা পুলিশ কর্তারা৷ খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং জয়া দত্তরা টেবিল চাপড়ে পুলিশকে শাসিয়েছেন৷ তাঁদের সাফ কথা, মামলা প্রত্যাহার করে থানা থেকেই তৃণমূলের কর্মীদের ছেড়ে দিতে হবে৷


কোভিড বিধি লঙ্ঘনের দায়ে আজ পুলিশ দেবাংশু-জয়া সহ ১৪ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ কলকাতা থেকে ছুটে এসেছেন তৃণমূল নেতৃত্ব৷ আগরতলায় এসেই অভিষেকের নেতৃত্বে তৃণমূলের নেতারা খোয়াই ছুটে যান৷ খোয়াই থানায় গিয়ে তাঁরা পুলিশের কাছে মামলা প্রত্যাহার এবং তৃণমূল কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানান তাঁরা৷
এদিন অভিষেক থেকে শুরু করে দোলা সেন, কুণাল ঘোষ, জয়া দত্ত প্রত্যেকেই টেবিল চাপড়ে পুলিশকে হুমকি দিয়েছেন৷ শুধু তাই নয়, তাঁরা পুলিশকে শাসিয়েছেন৷ থানায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত তাঁদের বোঝানোর চেষ্টা করেছেন৷ কিন্ত, তাঁরা কিছুতেই শান্ত হতে রাজি নন৷ বরং, তাঁদের হুশিয়ারীতে থানা চত্বর আরও উত্তপ্ত হয়ে উঠে৷ থানায় ঢুকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আচরণ ত্রিপুরার সংসৃকতির সাথে মিলছে না বলে দাবি বিজেপির৷


ত্রিপুরা কারোর পৈত্রিক সম্পত্তি নয়৷ খোয়াই থানা থেকে বেরিয়ে সুর এভাবেই চড়ালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আজ তিনি কলকাতা ফিরে গেছেন৷ ত্রিপুরায় দলীয় কর্মীদের আক্রান্তের ঘটনায় সকালেই আগরতলায় এসেছিলেন৷ ১৪ জন তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় তিনি সদলবলে খোয়াই থানায় যান৷ খোয়াই থানায় সমস্ত রকমের চাপ তৈরী করেও কর্মীদের ব্যর্থ হন তিনি৷ অবশেষে আদালত থেকে জামিনে তাদের ছাড়া হয়েছে৷ এদিন তিনি দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে গেছেন৷ তৃণমূলের দাবি, তাঁরা গুরুতর আহত৷ উন্নত চিকিতার জন্য তাঁদের কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে৷ কিন্ত প্রশ্ণ উঠেছে, আজ খোয়াই থানায় জয়া দত্ত-রা যেভাবে পুলিশ আধিকারিকদের শাসিয়েছেন, তাতে তাঁদের গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি কিছুটা সন্দেহ তৈরী করেছে৷


আজ সন্ধ্যায় থানা থেকে বেরিয়ে অভিষেক দাবি করেন, ত্রিপুরায় গণতন্ত্র ভূন্ট্রিত৷ বিরোধীদের উপর আইন প্রাযুজ্য হচ্ছে, অথচ বিজেপি কর্মী সমর্থকরা সমস্ত আইন লঙ্ঘন করে অবাধে ঘুরে বেড়াচ্ছেন৷ তিনি বলেন, কোভিড বিধি লঙ্ঘনের দায়ে আজ ভোরে ১৪ জন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে৷ অথচ, থানার বাইরে কয়েকশ বিজেপি জড়ো হয়েছেন, তাতে কোভিড বিধি লঙ্ঘন হচ্ছে না৷ তিনি ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে বলেন, ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে তৃণমূল সর্ব শক্তি দিয়ে লড়বে৷ তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরা ভারতবর্ষ থেকে আলাদা নয়৷ তাই, আইন সবার জন্য প্রযুজ্য৷ তাঁর হুশিয়ারী, ত্রিপুরা বিজেপির পৈত্রিক সম্পত্তি নয়৷ তাই, দ্বিচারিতা মেনে নেবে না তৃণমূল৷


তাঁর দাবি, বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গেছে৷ কারণ, বিজেপিকে কিভাবে হারাতে হয় তৃণমূল তা ভালই জানে৷ তিনি বলেন, আক্রান্তদের পুলিশ গ্রেফতার করছে এবং আক্রমণকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে৷ তিনি জানান, পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, আইনজীবীদের গাড়ি ভাংচুর হচ্ছে৷ তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাংচুর করা হয়েছে৷ তিনি বলেন, পুলিশকে দায়ী করে লাভ নেই, কারণ তাঁরা সরকারের নির্দেশে কাজ করছে৷ তবে, তৃণমূলকে যত আক্রমণ করা হবে, লড়াই ততই তেজি হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top