News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Devotees worship Shiva : শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে উপোস করে শিবের উপাসনা করেন
Image

Devotees worship Shiva : শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে উপোস করে শিবের উপাসনা করেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভোলা বাবাকে পূজা দেওয়ার জন্য আমতলী ভোলানন্দ আশ্রম থেকে ১০০ জনের মতো ধর্মপ্রাণ মানুষ পায়ে হেঁটে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ির মন্দিরের সামনের হাওড়া নদী থেকে জল নিয়ে আবার আমতলী ভোলানন্দ আশ্রমে ফিরে আসেন। শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। শ্রাবণ মাস শিবের জন্ম মাস। শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে উপোস করে শিবের উপাসনা করেন।

শ্রাবণ মাসের প্রতিটি শিবমন্র এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস শিবের জন্ম মাসে পূজার্চনা করলে মনোবাসনা পূর্ণ হয়। সেই ধর্মীয় বিশ্বাস নিয়েই শিব ভক্ত আমতলী ভোলানন্দ আশ্রম থেকে ভার নিয়ে রওয়ানা হন হাওড়া নদী থেকে জল আনতে।ধর্মপ্রাণ মানুষ পায়ে হেঁটে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ির মন্দিরের সামনের হাওড়া নদী থেকে জল নিয়ে ফিরে যান ভোলা নন্দ আশ্রমে। হাওড়া নদী থেকে জল সংগ্রহ করে আনন্দ আশ্রম এ গিয়ে তারা শিবের মাথায় জল ঢালেন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভোর রাত থেকেই ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। রাজ্যের অন্যান্য শিব মন্দির গুলিতেও তৃতীয় সোমবার ব্যাপক ভিড় ও উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তবে করোণা বিধি মেনে যাবতীয় পূজার্চনার আয়োজন করা হয় বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top